আরজি কর কাণ্ডের প্রতিবাদ, বার্নপুরে পুজোয় বাতিল অনুষ্ঠান, অষ্টমীতে বিশেষ প্রার্থনাসভার আয়োজন
পুজো হচ্ছে। কিন্তু কোনও অনাড়ম্বর নেই। তিলোত্তমার মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি তোলা হচ্ছে। আসানসোলের বার্নপুর পুরানোহাট সার্বজনীন দুর্গা পুজো কমিটির তরফ থেকে এবারের পুজোকে জাঁকজমক ছাড়াই করার পরিকল্পনা করা হয়েছে।
সরকারি অনুদান ফিরিয়ে দেওয়া হয়েছিল আগেই। পুজোতেও এবার কোনও আড়ম্বর রাখা হচ্ছে না। যতটা ছিমছাম, সাধারণভাবে দেবী দুর্গার পুজো করা যায়। সেটাই হচ্ছে৷ আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার এই পুজো কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

আসানসোলের বার্নপুর পুরানোহাট সার্বজনীন দুর্গা পুজো কমিটি মহিলা পরিচালিত। পুজোর মণ্ডপে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। নির্দিষ্ট সময়ে মৌনব্রত পালন করাও হবে। এভাবেই এবার পুজোর দিনগুলো কাটাবে আসানসোলের বার্নপুর পুরানোহাট সার্বজনীন দুর্গাপুজো কমিটি।
গত ১৭ বছর ধরে মহিলারা দায়িত্ব নিয়ে এই পুজো চালাচ্ছেন। কোনও বড় মণ্ডপ হবে না এই বছর। থাকবে না আলোর ঝলকানি। বাজবে না মাইক। মায়ের আবাহন হবে নির্মল ভাবে বৈভবহীন ও আরম্বরহীন। তিলোত্তমার ধর্ষণ ও খুনের বিচার চাওয়াই এবার তাঁদের একমাত্র লক্ষ্য। তাই রীতি মেনে পুজাচার হবে ঠিকই। কিন্তু বাহ্যিক আড়ম্বর একেবারেই নয়। সিদ্ধান্ত মতো এই পথেই হেঁটেছে পুজো কমিটি৷
বার্ণপুর পুরানহাটের জনা ৪০ জন মহিলা এই পুজোর সঙ্গে যুক্ত। মণ্ডপ সজ্জা ও থিম ভাবনায় তাঁরা প্রতিবারই অনন্য স্বাক্ষর তুলে ধরেন। কিন্তু এবার সেই সবের ছিঁটেফোটা দেখা যাচ্ছে না। পঞ্চমীর সকালেও কোনও ব্যস্ততা নেই। কমিটির সম্পাদক রাখি দত্ত বলেন, বিবেকের দংশনে ভুগছি। চিকিৎসকের বিচার চাওয়া ছাড়া সরকারের কাছে আর কিছুই চাওয়ার নেই। তাই সরকারি অনুদান ফিরিয়েছি।
অত্যন্ত নমনীয়, কিন্তু দৃঢ়তার সঙ্গে পুজোর অনুদান ফেরাতে পেরে তৃপ্ত অন্যতম উদ্যোক্তা সবিতা মুখোপাধ্যায়। উদ্যোক্তারা জানালেন এবার জাঁকজমক হচ্ছে না। মণ্ডপ সজ্জা হচ্ছে না। থাকছে না আলোর বাহার। বাতিল হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্যোক্তাদের দাবি, সরকারি অনুদান ফিরিয়ে তাঁরা স্থানীয়দের প্রচুর অভিনন্দন পেয়েছেন। গত বারের তুলনায় এবার বেশি চাঁদা দিয়েছেন এলাকার মানুষজন। তাঁরা একজোট রয়েছেন। বিবেকের এই লড়াইতে অষ্টমীর পুস্পাঞ্জলি শেষে বিশেষ প্রার্থনাসভার আয়োজন করেছেন তাঁরা। পূজাচার মেনে হবে নীরব প্রতিবাদ। আলো নিভিয়েও হবে প্রতিবাদ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications