Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছলনা করছেন মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অধীর চৌধুরী

" সময় নাও ক্লান্ত হবে। ক্লান্ত হলে বশীভূত হবে।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে এই পন্থা অবলম্বন করছেন। ঠান্ডা মাথায় এই কথা বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী৷ আরজি কর কাণ্ড প্রসঙ্গে তিনি বক্তব্য রাখেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী চাইলে আগেই আলোচনা করতে পারতেন। ঘটনার পর ৩২ দিন কেটে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের সময় দিচ্ছেন ক্লান্ত হওয়ার জন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই চালাকি করছেন। সরাসরি মন্তব্য করেছেন অধীর চৌধুরী।

" আন্দোলনকারীদের সঙ্গে তিনি কথা বলতে চান। এই হিসেবে তিনি প্রমাণ করতে চান, আন্দোলনকারীদের পাশে রয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছলনা, শঠতা। জনসমক্ষে তিনি প্রমাণ করতে চাইছেন আন্দোলনকারীদের পক্ষে। কিন্তু সদিচ্ছা, আন্তরিকতা থাকলে ৩২ দিন কেন সময় লাগবে? " প্রশ্ন অধীর চৌধুরীর।

" মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। তিনি নানারকম চালাকি করলেন। কখনও মস্তান দিয়ে হাসপাতাল ভাঙচুর করলেন। কখনও পুলিশ দিয়ে ভয় দেখালেন। কখনও নিজে খোলা মঞ্চে দাঁড়িয়ে তাদের থ্রেট করছেন। এত কিছু যখন কাজে লাগল না। তখন তিনি আবার আলোচনার টেবিলে বসে আরেকটা নাটক করছেন।" মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করেছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ।

" মুখ্যমন্ত্রী নিজে কেন তাদের ডেকে পাঠাচ্ছেন না? বা নিজে কেন আন্দোলনকারীদের কাছে পৌঁছে যাচ্ছেন না? স্বাস্থ্য সচিব মুখ্য সচিবদের দিয়ে দেখে পাঠাচ্ছেন কেন? " সেই প্রশ্ন তুলেছেন অধীর। আজ আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন মুখ্যসচিব৷ ১২ - ১৫ জনের প্রতিনিধি দলকে নবান্নে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+