RG Kar Hospital Death: জেলের খাবারে অরুচি! ডিম চাইমিন খেতে চান আরজি করের ঘটনায় ধৃত সঞ্জয়
RG Kar Hospital Death: আরজি কর হাসপাতালে 'অভয়া'কে নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ। ঘটনার কয়েকদিন কেটে গেলেও তদন্তের অগ্রগতি নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি। সেখানে গিয়েই তাঁর পলিগ্রাফ টেস্ট করিয়েছে তদন্তকারী সংস্থা।
কিন্তু জেলের ভাত-রুটি মুখে উঠছে না ধৃত কলকাতা পুলিশের এই সিভিক ভলান্টিয়ারের। তাঁর নাকি চাই চাউমিন। তাতে থাকতে হবে নাকি ডিমও। এই মুহূর্তের সবথেকে হাই-প্রোফাইল কেসের (RG Kar Hospital Death) বন্দির আজব এই আবদারে কার্যত হতবাক জেল আধিকারিকরা।

প্রত্যেক জেলেই বন্দিদের (RG Kar Hospital Death) জন্য নির্দিষ্ট খাবার থাকে। তা সমস্ত বন্দিকেই খেতে হয়। কিছু ক্ষেত্রে বেশ কিছু কয়েদিকে বাড়ি থেকে খাবার আনার সুবিধা দেওয়া হয়। তা যদিও আদালতের নির্দেশেই দেওয়া হয়। তেমনই খাবার দেওয়া হয় সঞ্জয় রায়কেও। কিন্তু রুটি-সব্জি নাকি পছন্দই হচ্ছে না তার। এমনকি এই বিষয়ে জেলের মধ্যে সে চিৎকার করেছে বলেও খবর। জেল সূত্রে খবর, সঞ্জয়ের নাকি চাই ডিম চাউমিন। যদিও শেষমেশ তাঁকে এই খাবার দেওয়া হয়নি বলেই খবর।
RG Kar Hospital Death: ঘুম থেকে তুলতেও হিমশিম খেতে হচ্ছে
তবে এমন ঘটনা নতুন নয়, জেলে যাওয়ার পরেই সঞ্জয়ের (RG Kar Hospital Death) একের পর এক আবদারে হিমশিম খেতে হয় আধিকারিকরা। জেলে সবকিছুর একটা সুনিরদীষ্ট সময় এবং নিয়ম আছে। বিশেষ করে খাওয়া, ঘুমের জন্যও রয়েছে নির্দিষ্ট সময়। কিন্তু আরজি করের মূল অভিযুক্তের সবেতেই নাকি সমস্যা!
প্রকাশিত খবর অনুযায়ী, জেলে যাওয়ার পর তাঁকে ঘুম থেকে তুলতেও হিমশিম খেতে হয়েছে জেল কর্মীদের। আরও নাকি অতিরিক্ত সময় দিতে হবে তাঁকে ঘুমানোর। শুধু তাই নয়, ঘুমের মধ্যেও তাঁকে কথা বলতে শুনেছেন পুলিশ আধিকারিকরা। যদিও শেষমেশ জেলের রুটিনে ফিরেছে সঞ্জয়।
যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে আরজি কর (RG Kar Hospital Death) মামলায় ধৃত সঞ্জয় রায়ের এহেন ব্যবহারে চরম ক্ষুব্ধ প্রেসিডেন্সি জেলের আধিকারিকরা। এই বিষয়ে তাকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলেও খবর। আর এরপরেই কিছু সঞ্জয়কে শান্ত করা গিয়েছে বলে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications