পশ্চিমবঙ্গে খুচরো মুদ্রাস্ফীতি সর্বোচ্চ! রাজ্যগুলির মধ্যে সব থেকে কম দিল্লিতে, বড় ধাক্কা গ্রামে

পশ্চিমবঙ্গে খুচরো মুদ্রাস্ফীতি সর্বোচ্চ! রাজ্যগুলির মধ্যে সব থেকে কম দিল্লিতে, বড় ধাক্কা গ্রামে

দেশের খুচরো মুদ্রাস্ফীতি (Retail Inflation) জুলাইয়ের তুলনায় বেড়েছে অগাস্টে। জুলাইয়ে যেখানে খুচরো মুদ্রাস্ফীতি ছিল ৬.৭১% সেখানে অগাস্টে তা বেড়ে হয়েছে ৭%। দেশের এই খুচরো মুদ্রাস্ফীতির পরিমাপ করা হয় কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) বা ভোক্তা মুল্য সূচকের মাধ্যমে। তিনমাস ধরে মুদ্রাস্ফীতি নিচের দিকে থাকার পরে অগাস্টে তা সামান্যই বেড়েছে। সরকারের তরফে এক কারণ হিসেবে খাদ্যদ্রব্যের অধিক মূল্যকে দায়ী করা হয়েছে। শঙ্কার বিষয় হল গ্রামের মুদ্রাস্ফীতি শহরের মুদ্রাস্ফীতির থেকে বেশি।

আরবিআই-এর সীমার ওপরে মুদ্রাস্ফীতি

আরবিআই-এর সীমার ওপরে মুদ্রাস্ফীতি

মুদ্রাস্ফীতির ক্ষেত্রে আরবিআইএ-র বেঁধে দেওয়া সীমারেখা হল ৬ শতাংশ। কিন্তু এই অগাস্ট নিয়ে পরপর আটমাস তা আরবিআই-এর সীমারেখার ওপরেই থাকল।

 বেড়েছে খাদ্যদ্রব্যের দাম, বাড়তে পারে সুদ

বেড়েছে খাদ্যদ্রব্যের দাম, বাড়তে পারে সুদ

অগাস্টে ফুড বাস্কেটের মুদ্রাস্ফীতি ছিল ৭.৬২ শতাংশ। জুলাইয়ে ছিল ৬.৬৯ শতাংশ। একবছর আগে ২০২১-এর অগাস্টে যা ছিল ৩.১১ শতাংশ। সারা দেশেই অনিয়মিত বর্ষায় ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যে কারণে আগামী মাসগুলিতে খাদ্যদ্রব্যের দাম আরও বৃদ্ধির সম্ভাবনা। যে কারণে আগামী মাসগুলিতে রিজার্ভ ব্যাঙ্কের ওফরে সুদের হার বাড়ানোর চাপ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বর্তমান সময়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে রিজার্ভ ব্যাঙ্ক অগাস্টে রেপোরেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪০ করেছিল। গত মে থেকে এই বৃদ্ধির পরিমাণ ১৪০ পয়েন্ট। বিশেষজ্ঞরা বলছেন, খুব তাড়াতাড়ি রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দেবে।

অগাস্ট ২০২২-এ মুদ্রাস্ফীতির চিত্র

অগাস্ট ২০২২-এ মুদ্রাস্ফীতির চিত্র

অগাস্টে গড় মুদ্রাস্ফীতি ৭%। পশ্চিমবঙ্গে তা সব থেকে বেশি ৮.৯৪%। দিল্লিতে মুদ্রাস্ফীতি সব থেকে কম ৪.১৬%। পরপর তিন মাস মুদ্রাস্ফীতি কম থাকার পরে ( মে ৭.০৪%, জুন ৭.০১%, জুলাই ৬.৭১%) অগাস্টে তা বেড়েছে। এই মুদ্রাস্ফীতি গত বছরের তুলনায় এখনও পর্যন্ত অনেকটাই বেশি রয়েছে ( ২০২১-এর অগাস্টে ছিল ৫.৩০%)। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন গ্রামীণ মুদ্রাস্ফীতি শহুরে মুদ্রাস্ফীতির থেকে বেশি।

উদ্বেগ কেন

উদ্বেগ কেন

এখানে উদ্বেগের কারণ রয়েছে। কেননা এই মুদ্রাস্ফীতি বিশ্লেষণ করে দেখা গিয়েছে তা মশলায় ১৪.৯০%, শাকসবজিতে ১৩.২৩%, জুতোয় ১১.৮৫%, জ্বালানিতে ১০.৭৮%, পোশাকে ৯.৫৮%, দানাশস্যতে ৯.৫৭% এবং গৃহস্থলী ও পণ্য-পরিষেবায় ৭.৫৩%।

টানা গ্রামের মুদ্রাস্ফীতি বেশি

টানা গ্রামের মুদ্রাস্ফীতি বেশি

জানুয়ারি থেকে লক্ষ্য করলে দেখা যাবে টানা গ্রামের মুদ্রাস্ফীতি শহরের মুদ্রাস্ফীতি থেকে বেশি রয়েছে। ২০২২-এর জানুয়ারিতে যেখানে গ্রাম ও শহরের মুদ্রাস্ফীতি ছিল ৬.১২ এবং ৫.৯১ শতাংশ সেখানে অগাস্টে তা হয়েছে ৭.১৫ ও ৬.৭২ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+