Dilip Ghosh: অন্ধের যষ্ঠী! সৌরভকে ধরে বৈতরণী পারের চেষ্টা মমতার? কটাক্ষ দিলীপ ঘোষের
"অন্ধের যষ্ঠীর মতো" সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধরা হল? আগামীর লোকসভা ভোট পার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন? তাই এই নতুন মুখ? পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এমনই কটাক্ষ করলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ৷
বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঘোষণা করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় মঞ্চে ছিলেন। তাঁকে এবার রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হল। এই কথা ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী। তারপর থেকেই রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে চর্চা।

বিজেপি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে সৌরভের নাম প্রস্তাব অনেক আগে বিজেপির নেতারা করেছিলেন। কিন্তু সেইসময় শাহরুখ খানকে করা হয়েছিল। এই কথাও বলা হচ্ছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন সকালেও খোঁচা দিয়েছেন। বুধবার প্রাত:ভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, উনি বাংলার ক্রিকেটের জন্য এত কিছু করেছেন। তাঁকে চিনতে এত বছর সময় লেগে গেল? আমার মনে হয় শাহরুখের এখন আর বাজার নেই। ছবিও তেমন চলছে না। তাই সৌরভের হাত ধরে বৈতরণী পার হওয়ার চেষ্টা।
২০২৪ সালে লোকসভা ভোট। সেই ভোটকে পার করার জন্য অন্ধের যষ্ঠী হয়েছেন সৌরভ। এমনই খোঁচা দিলেন দিলীপ ঘোষ। তাজপুরের সমুদ্র বন্দরের জন্য মাটি পরীক্ষার সার্টিফিকেট এখনও আসেনি। সেখানে আদৌ সমুদ্র বন্দর করা যাবে কী না, জানা নেই। জলে কে টাকা ফেলতে চায়? বাণিজ্য সম্মেলনে আদানির অনুপস্থিতি নিয়ে এমনই মন্তব্য দিলীপ ঘোষের।
বিজেপি সাংসদের আরও কটাক্ষ, গত ১০ বছর ধরে রাজ্যে বাণিজ্য সম্মেলন হচ্ছে। একই লোকেরা আসেন। একই কথা বলেন, আশ্বাস দেন। গল্প করেন। মুখ্যমন্ত্রী বিদেশ সফর করেন। বিদেশ সফর, বাণিজ্য সম্মেলন করে যে টাকা খরচ হয়েছে, সেই টাকারও বিনিয়োগ হয়নি। এমনই কটাক্ষ দিলীপের।
দেউচা পাঁচামিতে এক কোদাল মাটিও কাটা হয়নি৷ সেখানে আদৌ কয়লা আছে কী না জানা নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় যে বিনিয়োগের কথা বলেছেন, তাও আকাশে আছে। কেবল প্রচার করে লাভ নেই। এমনই কটাক্ষ খড়গপুরের সাংসদের।












Click it and Unblock the Notifications