#ResignDilipGhosh, ফেসবুক পোস্টে বঙ্গ বিজেপির রাজনৈতিক তরজা সপ্তমে চড়ালেন তথাগত রায়

#ResignDilipGhosh, ফেসবুক পোস্টে বঙ্গ বিজেপির রাজনৈতিক তরজা সপ্তমে চড়ালেন তথাগত রায়

২রা মে-র পর বঙ্গ বিজেপিতে ভাঙনের দাগ চওড়া হচ্ছে! এতদিন দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরানোর দাবি তুলতেন শুধু সমর্থকরা। এবার সেই দাবি সরাসরি দেখা গেল বঙ্গ-বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়ের পোস্টে৷ যদিও তথাগতর বক্তব্য পোস্টটি ওঁর নিজের নয়, উনি পোস্টটির সত্যতা জানতে মানুষের সামনে তুলে ধরেছেন মাত্র৷

ফেসবুকে কী পোস্ট করেছেন তথাগত?

ফেসবুকে কী পোস্ট করেছেন তথাগত?

সোমবার নিজের ফেসবুক ওয়ালে একটি স্ক্রিনশট শেয়ার করেন বঙ্গ-বিজেপি নেতা তথাগত রায়৷ যেখানে ছবিতে একটি ছেলেকে ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার সঙ্গে দেখা যাচ্ছে৷ তথাগতর শেয়ার করা ওই স্ক্রিনশটে ছবির সঙ্গেই ইংরাজিতে লেখা রয়েছে, 'ইনি (এই ছেলেটি, ছবির ছেলেটি) বেহালা দক্ষিণের বিজেপি প্রার্থী (একুশের ভোটে) শ্রাবন্তী চ্যাটার্জির নির্বাচনী এজেন্ট৷ আমি বিষয়টি সমস্ত 'গ্রাউন্ড লেভেল' বিজেপি কার্যকর্তাদের কাছে রাখলাম৷'

পোস্টে রয়েছে 'রিজাইন দিলীপ ঘোষ' হ্যাজট্যাগ!

পোস্টে রয়েছে 'রিজাইন দিলীপ ঘোষ' হ্যাজট্যাগ!

ফেসবুকে তথাগতবাবুর পোস্ট করা স্ক্রিনশটটির একদম শেষে হ্যাজট্যাগ দিয়ে গ্রিন রঙে লেখা হয়েছে, 'রিজাইন দিলীপ ঘোষ'। এই পুরো স্ক্রিনশটটি সোমবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করেন তথাগত বাবু৷ সঙ্গে একটি লাইন যোগ করে ইংরাজিতে প্রশ্ন তোলেন, 'এটা কি সত্যি?'

নিজের এরকম পোস্ট নিয়ে কী বললেন তথাগত রায়?

নিজের এরকম পোস্ট নিয়ে কী বললেন তথাগত রায়?

এই পোস্ট নিয়ে ওয়ানইন্ডিয়া বাংলার পক্ষ থেকে তথাগতবাবুকে প্রশ্ন করা হয় আপনি কী তাহলে প্রকারান্তে দিলীপ ঘোষকে এর দায় নিয়ে পদত্যাগ করতে বলছেন? উত্তরে বঙ্গ-বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত বলেন, ' আমি একদমই তা বলিনি৷ আমি শুধু পোস্টটা করে জানতে চেয়েছি এটা সঠিক কিনা! আর কারও পোস্ট শেয়ার করা মানে তো আর তার সঙ্গে সহমত হয়ে যাওয়া নয়৷ আমরা সাধারণত রিটুইট বা রিপোস্ট করি বেশি মানুষের কাছে বিষয়ট পৌঁছে দেওয়ার জন্য। বা কোনও বিষয় জনসমক্ষে তুলে ধরার জন্য। সেখানে সহমত বিরোধিতার প্রশ্ন আসে না।'

আপনার পোস্টে কী দিলীপ ঘোষের পদত্যাগের দাবি নেই?

আপনার পোস্টে কী দিলীপ ঘোষের পদত্যাগের দাবি নেই?

এরপরই ওয়ানইন্ডিয়া বাংলার পক্ষ থেকে তথাগতবাবুকে প্রশ্ন করা হয়, এই যে আপনি বলছেন আপনি বেশি মানুষের কাছে জিনিসটা তুলে ধরার জন্য পোস্ট করেছেন! সেক্ষেত্রে তো 'রিজাইন দিলীপ ঘোষ' বিষয়টাও বেশি মানুষের কাছে তুলে ধরা হল, নয় কি? উত্তরে তথাগত রায় বলেন, 'একদমই নয়, আমি শুধু জানতে চেয়েছি ওই পোস্টে যে বিষয়টি লেখা হয়েছে সেটি সত্যি কিনা!'

শ্রাবন্তীকে আক্রমণ এই প্রথম নয়!

শ্রাবন্তীকে আক্রমণ এই প্রথম নয়!

একুশে বেশ কয়েকজন অভিনেতা-নেত্রীকে টিকিট দিয়েছিল বিজেপি৷ এবং যেটি নিয়ে কিছুটা বিরক্তই ছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রয়। বিজেপির টিকিট পাওয়ার পর গঙ্গাবক্ষে নৌকতে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে 'খেলা হবে' গানে নাচ করতে দেখা যায় শ্রাবন্তীদের। তখন তথাগতবাবুর 'নগরনটি' শব্দ ব্যবহার নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল৷ সোমবার তথাগতবাবুর পোস্ট নতুন করে বিতর্ক তৈরি করেছে৷

তথাগতবাবুর পোস্টে সমর্থন জানিয়েছে বিজেপি সমর্থকদের অনেকে

তথাগতবাবুর পোস্টে সমর্থন জানিয়েছে বিজেপি সমর্থকদের অনেকে

সোমবার ফেসবুকে করা তথাগতবাবুর পোস্টে অনেকেই তাঁকে সমর্থন জানিয়েছেন। শৈবাল রায় নামে একজন পোস্টের কমেন্টে লিখেছেন, 'Yes. এটা পুরোনো ছবি। স্বখাত সলিলে ডুবে মরেছে বিজেপি। এর কোনো ক্ষমা নেই।' ঋতুপর্ণ বসু নামের আরএক ফলোয়ার লিখেছেন, 'খুব সুন্দর করে বিজেপির একটা এপিটাফ লিখে দেবেন ? ২০২৪এ সমাধিফলক বসবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+