প্রজাতন্ত্র দিবসের উদযাপন উত্তর দিনাজপুরে
প্রজাতন্ত্র দিবসের উদযাপন উত্তর দিনাজপুরে
উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ স্টেডিয়ামে জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে পালিত হল ৭১ তম সাধারনতন্ত্র দিবস। আজ সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা এবং তাঁর সাথে ছিলেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার।

এরপর গান স্যালুট দিয়ে জাতীয় পতাকাকে অভিভাদন করেন চতুর্থ আরক্ষা বাহিনী ও জেলা আর্মড বাহিনীর জওয়ানেরা। শুরু হয় কুচকাওয়াজ প্রদর্শন। কুচকাওয়াজ প্রদর্শনীতে অংশ নেয় চতুর্থ আরক্ষা বাহিনী, ডিস্ট্রিক্ট আর্মড ফোর্স, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও রায়গঞ্জের বিভিন্ন স্কুলের এনসিসি বাহিনী। কুচকাওয়াজের শেষে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উন্নয়ন ও পরিষেবা মূলক ট্যাবলো, রায়গঞ্জ পুরসভা, উত্তর দিনাজপুর জেলাপরিষদের বহুমুখী প্রকল্পের রূপায়ন নিয়ে সুসজ্জিত ট্যাবলো প্রদর্শন করা হয়। এরপর দেশের অখন্ডতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে জেলাবাসীর উদ্দেশ্যে ভাষন দেন জেলাশাসক।
জেলাবাসীকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানান জেলাশাসক। রাজ্যের উন্নয়নের নিরিখে উত্তর দিনাজপুর জেলায় সার্বিক উন্নয়নের কথা তুলে ধরেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৭১ তম সাধারনতন্ত্র দিবস অনুষ্ঠানে দিনভর চলে নানা প্রতিষ্ঠানের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সাধারনতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ এদিন ভীড় করেন রায়গঞ্জ স্টেডিয়ামের মাঠে। নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে ৭১ তম সাধারনতন্ত্র দিবস অনুষ্ঠান সম্পন্ন করতে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল রায়গঞ্জ স্টেডিয়াম ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications