Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পশ্চিমবঙ্গ: ৯ বছরের মেয়েকে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে

পশ্চিমবঙ্গ: ৯ বছরের মেয়েকে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে
কলকাতা, ২১ জুন : ৯ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে শ্বাস রোধ করে খুন করার অভিযোগ উঠল এক মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে। এই নৃশংস ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার অন্ডালে।

এই ঘটনায় পুলিশ ওই মন্দিরের পুরোহিতকে গ্রেফতার করেছে। পুলিশসূত্রের খবর, মেয়েটি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। শুক্রবার মন্দিরে ফুল তুলতে গিয়েছিল মেয়েটি। মন্দিরের দেখভালের দায়িত্বে ছিল ওই পুরোহিত। মন্দিরে মেয়েটিকে দেখে প্রসাদের লোভ দেখিয়ে ছাদে নিয়ে যায় ওই পুরোহিত। সেখানেই ওই নয় বছরের মেয়েটিকে পুরোহিত ধর্ষণ করে বলে অভিযোগ।

বিষয়টি জানাজানি হয়ে গেলে তার সম্মানহানি হতে পারে ভেবে ঘটনাস্থলেই ওই মেয়েটির জীবননাশের সিদ্ধান্ত নেয় পুরোহিত। মেয়েটির শ্বাসরোধ করে তাকে খুন করা হয় বলে অভিযোগ। এর পরে মেয়েটির মৃত্যু নিশ্চিত করতে ছাদ থেকে তাকে ছুঁড়েও ফেলা দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

অপরাধ স্বীকার করায় ওই পুরোহিত ও এক সবজি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ

উঁচু থেকে কিছু একটা পড়ার আওয়াজ শুনে স্থানীয় লোকজন মন্দিরে ছুটে যায়। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান মেয়েটির মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে, শরীরে একাধিক ক্ষতের দাগ। এরপরে গ্রামবাসীরাই পুলিশে খবর দেন। আসানসোল-দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার বিনীত গোয়েল এবং পুলিশের সহকারি কমিশনার (পূর্ব) পঙ্কজ দ্বিবেদী ঘটনাস্থলে পৌছন। (আরও পড়ুন)

স্থানীয় লোকজন মেয়েটির দেহ তুলে নিয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। স্থানীয়দের দাবী অবিলম্বে দোষীকে সাজা দিতে হবে। মেয়েটির মৃতদেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মন্দিরের ওই পুরোহিত ও একজন সবজিবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই পুরোহিত নিজের দোষ স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তবে ওই সবজি বিক্রেতাকে কেন গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনও মুখ খোলেনি পুলিশ।

উল্লেখ্য মেয়েটির বাবা কাজের সূত্রে ঝাড়খণ্ডে থাকেন। এবং মা বাপের বাড়িতে থাকেন। কাজোরায় সবজি বিক্রি করে দিন গুজরান হয় তাঁদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+