Live-পঞ্চায়েতে পুনর্নির্বাচন: ৩ টে পর্যন্ত ভোটদানের হার ৫৬.৪৫ শতাংশ

পঞ্চায়েত নির্বাচনে আজ ফের ভোট দিচ্ছে গ্রাম-বাংলা। বিপুল সন্ত্রাসের অভিযোগের মধ্যেই অবশেষে ১৪ মে ভোটগ্রহণ হয়। ৫৭২ টি ফের ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ভোটের Live Update পেতে ক্লিক করুন এখানে।

৪৭২ টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে। সব থেকে বেশি ৭৩ টি বুথে ভোট হচ্ছে উত্তর দিনাজপুরে। সব থেকে কম ৩ টি বুথে ভোট হচ্ছে পশ্চিম বর্ধমানে। বুধবার অশান্তি এড়াতে তৎপর কমিশন। ১৭ মে বৃহস্পতিবার ভোটগণনা। এদিনের নির্বাচনে মধ্যমায় দেওয়া হচ্ছে কালির ছাপ।

পঞ্চায়েত নির্বাচনে হিংসা! ৫৬৮টি বুথে পুরর্নির্বাচন শুরু

গ্রাম বাংলা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ মিলিয়ে মোট আসন ৫৮,৬৯২। তিনটি স্তরের মোট ২০,০৮৭টি আসনে এবার ভোটগ্রহণ হচ্ছে না। ভোটের আগেই রায় বেরিয়ে গিয়েছে জেলা পরিষদের ২০৩, পঞ্চায়েত সমিতির ৩০৬০ ও গ্রাম পঞ্চায়েতের ১৬,৮১৪টি আসনে। এই আসনগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও, সুপ্রিম কোর্টের ৩ জুলাই শুনানিতে এই আসনগুলির ভাগ্য চূড়ান্ত হওয়ার কথা।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ১৯টি জেলায় যে ৫৬৮টি কেন্দ্রে ভোট হচ্ছে, তার চিত্রটা এইরকম- ১) কোচবিহার ৫২, ২) আলিপুরদুয়ার ২, ৩) জলপাইগুড়ি ৫, ৪) উত্তর দিনাজপুর ৭৩, ৫) দক্ষিণ দিনাজপুর ৩৫, ৬) মালদহ ৫৫, ৭) মুর্শিদাবাদ ৬৩, ৮) নদিয়া ৬০, ৯) উত্তর ২৪ পরগনা ৫৯, ১০) দক্ষিণ ২৪ পরগনা ২৬, ১১) হুগলি ১০, ১২) হাওড়া ৩৮, ১৩) পূর্ব মেদিনীপুর ২৩, ১৪) পশ্চিম মেদিনীপুর ২৮, ১৫) পুরুলিয়া ৭, ১৬) বাঁকুড়া ৫, ১৭) পূর্ব বর্ধমান ১৮, ১৮) পশ্চিম বর্ধমান ৩, ১৯) বীরভূম ৬।

May 16, 2018, 5:28 pm IST

৩৪ বছরে বাম আমলা এমন সন্ত্রাস হয়নি বলে মন্তব্য করেছেন এই বিধায়ক
May 16, 2018, 5:28 pm IST

পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক আশিস চক্রবর্তী
May 16, 2018, 5:27 pm IST

পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক আশিস চক্রবর্তী
May 16, 2018, 5:27 pm IST

পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক আশিস চক্রবর্তী
May 16, 2018, 4:47 pm IST

ভোটে সন্ত্রাস নিয়ে রাজ্যের কাছে ফের রিপোর্ট চাইল কেন্দ্র
May 16, 2018, 3:57 pm IST

বিকেল ৩ টে পর্যন্ত ভোটগ্রহণের হার ৫৬.৪৫ শতাংশ
May 16, 2018, 3:16 pm IST

রায়গঞ্জে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণ্ডগোল পাকানো হয়েছে, বলছে নবান্ন
May 16, 2018, 2:59 pm IST

সাঁকরাইলে আকবর আলি কাজি স্কুলে পুনর্নির্বাচন চলাকালীন ঘটনাস্থল থেকে উদ্ধার ৫টি তাজা বোমা
May 16, 2018, 2:43 pm IST

নওদায় ভোটারদের মুড়ি-চানাচুর বিলি, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
May 16, 2018, 2:32 pm IST

উলুবেড়িয়ার ৫০ নম্বর বুথে দুষ্কৃতীদের দাপাদাপি রুখলেন স্থানীয় বাসিন্দারা
May 16, 2018, 2:31 pm IST

উলুবেড়িয়ায় সশস্ত্র দুষ্কৃতীদের বুথ দখলের চেষ্টা, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
May 16, 2018, 12:56 pm IST

কোলাঘাটের সাগরবাড় গ্রামপঞ্চায়েতের ১৫৪, ১৫৫ নম্বর বুথ পাহারায় গ্রামের মহিলারা
May 16, 2018, 12:50 pm IST

বাসন্তির পানিখালিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র-জ্যাকেট
May 16, 2018, 12:50 pm IST

বাসন্তিতে তেলের টিন কেটে তৈরি জ্যাকেট,
May 16, 2018, 12:50 pm IST

ভোট সন্ত্রাসে দুষ্কৃতীদের বর্ম টিনের জ্যাকেট
May 16, 2018, 12:30 pm IST

গোয়ালপোখরে গুলিতে মৃত্যু নির্দল সমর্থকের
May 16, 2018, 12:26 pm IST

ভরতপুরের গুন্দুরিয়ার বুথে প্রিসাইডিং অফিসারকে মারধর এবং ছাপ্পার অভিযোগ
May 16, 2018, 12:25 pm IST

ভোট পক্রিয়া থেকে বিচ্ছিন্ন কমিশন। বাজ পড়ে ক্ষতিগ্রস্ত নির্বাচন কমিশনের বিদ্যুৎব্যবস্থা
May 16, 2018, 12:25 pm IST

১১টা পর্যন্ত ভোটের হার ২৭ শতাংশ
May 16, 2018, 12:00 pm IST

নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে মারধর
May 16, 2018, 12:00 pm IST

রায়গঞ্জে ভোটকর্মীদের হাতে নিগৃহীত এসডিও
May 16, 2018, 11:54 am IST

গোয়ালপোখড়ে ভোট পরবর্তী হিংসায় ফের মৃত্যু
May 16, 2018, 11:41 am IST

পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ব্যালট বাক্স উদ্ধার করে
May 16, 2018, 10:53 am IST

আতঙ্কে বুথ ছেড়ে পালালেন ভোটকর্মী ও পুলিশরা
May 16, 2018, 10:52 am IST

রতুয়ায় ভোটারদের বাধা, ব্যালট বাক্স নিয়ে চম্পট দুষ্কৃতীদের
May 16, 2018, 10:16 am IST

মালদার রতুয়ার বাখড়া গ্রাম পঞ্চায়েতের ৭৯ নম্বর বুথে পোলিং এজেন্টরা না আসায় ভোট শুরু হতে দেরি
May 16, 2018, 9:57 am IST

লক ভেঙে একাধিক বাইক আটক করল পুলিশ
May 16, 2018, 9:50 am IST

আমডাঙার ভালুকায় বহিরাগতদের তাড়া করল পুলিশ
May 16, 2018, 9:37 am IST

বীরভূমে ভোটের গড় প্রায় ১৮ শতাংশ
May 16, 2018, 9:36 am IST

বেলা ৯ টা পর্যন্ত ভোটদানের গড় ১১.৩৫ শতাংশ
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+