ক্ষুদিরামের আত্মত্যাগকে স্মরণ করে বাংলা ও বাঙালি বিরোধীদের ফের বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজকের দিনে ১৯০৮ সালের ১১ অগাস্ট ফাঁসিকাঠে ঝুলে দেশের জন্য শহিদ হন বাংলার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। এই দিনটি বাঙালি ও স্বাধীন ভারতের প্রতিটি নাগরিক শ্রদ্ধার সঙ্গে পালন করে। বীর নায়কের আত্মত্যাগকে সম্মান জানান সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এই দিনটিকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একইসঙ্গে বারবার যেভাবে যেকোনওভাবে বাংলাকে এবং বাঙালিকে অপমান করা হচ্ছে, তার বিরুদ্ধেও ফের একবার গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো।

শহিদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বাংলার মনীষীদের প্রতি কেন্দ্রের অবমাননার বিষয়টি তুলে ধরে গর্জে উঠেছেন। সম্প্রতি ভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের মধ্যে ক্ষুদিরামকে অসম্মান করার ঘটনা প্রসঙ্গে তাঁর এই প্রতিক্রিয়া নিঃসন্দেহে আলাদা তাৎপর্যপূর্ণ।

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, "একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী", বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।" তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি বলিউড সিনেমায় শহিদ ক্ষুদিরাম বসুকে ভুলভাবে 'সিং' হিসেবে দেখানো হয়েছে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, "স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা-সন্ত্রাসীরা? আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য!"

মুখ্যমন্ত্রী মমতা জানান, রাজ্য সরকার ক্ষুদিরামের জন্মভূমি মহাবনী ও সংলগ্ন অঞ্চলের উন্নয়নে মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি গঠন করেছে। মহাবনীতে ক্ষুদিরামের মূর্তি স্থাপন করা হয়েছে, পাঠাগার সংস্কার করা হয়েছে এবং একটি সুবৃহৎ অডিটোরিয়াম ও কনফারেন্স রুম তৈরি হয়েছে। এছাড়া, একটি মুক্তমঞ্চ, আধুনিক কটেজ এবং ঐতিহ্যবাহী ক্ষুদিরাম পার্কের পুনরুজ্জীবন করা হয়েছে।

তিনি আরও গর্বের সঙ্গে উল্লেখ করেন যে, শুধুমাত্র তাঁর জন্মস্থান মেদিনীপুরেই নয়, এই মহান বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতার একটি মেট্রো স্টেশনের নামও তাঁর নামে রাখা হয়েছে। অর্থাৎ সরকারের তরফ থেকে যেভাবে সম্ভব সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। সেভাবে কেন্দ্র যেভাবে বারবার বাংলার আমজনতা থেকে স্বনামধন্যদের অপমান করছে, তার বিরুদ্ধে তিনি সর্বস্ব দিয়ে প্রতিবাদ করে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+