স্মৃতি ফেরাতে ৫৫ বছর পর ফের বিয়ের পিড়িতে

বৃদ্ধ বয়সে ফের বিয়ে। প্রথম বিয়ের ৫৫ বছর পর। পাত্র-পাত্রী একই। স্মৃতি ফিরিয়ে আনতে চিকিৎসকের পরামর্শে বিয়ের আয়োজন। দমদমের রবীন্দ্রপল্লিতে ঘটল এমনই ঘটনা।

বৃদ্ধ বয়সে ফের বিয়ে। প্রথম বিয়ের ৫৫ বছর পর। পাত্র-পাত্রী একই। স্মৃতি ফিরিয়ে আনতে চিকিৎসকের পরামর্শে বিয়ের আয়োজন। দমদমের রবীন্দ্রপল্লিতে ঘটল এমনই ঘটনা।

স্মৃতি ফেরাতে ৫৫ বছর পর ফের বিয়ের পিড়িতে

ঠিক পঞ্চান্ন বছর আগের ঘটনা। প্রেম করেই বিয়ে করেছিলেন পবিত্র নন্দী ও গীতা নন্দী। বাড়িতে আবারও বিয়ের আয়োজন। কেননা ৫৫ বছরে অনেক ঘটনার সঙ্গে স্মৃতি হারিয়েছেন গীতা নন্দী। হারানো স্মৃতি ফেরাতে চিকিৎসকদের পরামর্শেই বিয়ের আয়োজন।

৫৫ বছর আগে ৭ মাঘ হয়েছিল বিয়ের অনুষ্ঠান। সেই ৭ই মাঘেই বিয়ের আয়োজন। বিয়ের কার্ড ছাপিয়ে অতিথি ও পরিজনদের নিমন্ত্রণ করা হয়েছে। সেই মতো পরিবার পরিজনের সামনে মালা বদলের আয়োজন। আয়োজন করা হয়েছে ভুড়িভোজেরও। খুশি সবাই।

চিকিৎসকের পরামর্শে হলেও, এদিন নস্টালজিক হয়ে পড়েছিলেন পবিত্র নন্দী। স্ত্রী গীতা নন্দীর স্মৃতি ফিরবে কিনা জানেন না পবিত্র নন্দী। তবুও শেষ আশা স্মৃতি ফিরবে গীতাদেবীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+