Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রবিবার স্থলভাগে আঘাত করবে রেমাল? কতটা শক্তিশালী হবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়?

ক্রমশ শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ। গতকাল পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। সে একই জায়গায় অবস্থান করছে। এক জায়গায় থেকে শক্তি বাড়াচ্ছে নিজের। আর এর মধ্যেই বড় আপডেট পাওয়া গেল। ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে। আর সেটি ধেয়ে আসবে উপকূলের দিকে।

বাংলার উপকূল এলাকায় কি আঘাত হানবে এই ঘূর্ণিঝড়? কতটা শক্তি সঞ্চয় করবে সে? এই ঘূর্ণিঝড়ের নামকরণ 'রেমাল' আগেই করা হয়ে গিয়েছে। সেই রেমাল কতটা ধ্বংসাত্মক হবে? সেই নজর রাখা হচ্ছে হাওয়া অফিসের থেকে।

Cyclone

বাংলায় ঘূর্ণিঝড়ের অতীত আছে। বিধ্বংসী ঘূর্ণিঝড় আয়লা, আম্ফান, যশের ল্যান্ডফল হয়েছিল এই বাংলায়। ফলে ঘূর্ণিঝড় যেন 'সিঁদুরে মেঘ' নাম শুনলেই ডরায়।চলতি মে মাসের শেষে আবার একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। আর তার প্রথম ধাপ তৈরি হয়ে গিয়েছে৷

বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড় সম্পর্কে বড় তথ্য সামনে এল। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবেই। একথা এখন পরিষ্কার। আগামী রবিবার ঘূর্ণিঝড় স্থলভাগের উপর আছড়ে পড়বে। কতটা শক্তিশালী এই ঘূর্ণিঝড়? কতটা প্রভাব পড়বে স্থলভাগের উপরে? কোন জায়গায় ঘূর্ণিঝড় ধ্বংসলীলা চালাবে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লির মৌসম ভবন প্রাথমিক ভাবে তথ্য জানিয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর শক্তি বাড়িয়ে সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে। তবে অতি প্রবল ঘূর্ণিঝড়ের জায়গায় এবার সেটি যাবে না। ঘূর্ণিঝড় হিসেবেই স্থলভাগের উপর আঘাত আনবে।

ওমান এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে রেমাল। যার অর্থ বালি। এই রেমাল পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে কি আঘাত করবে? প্রশ্ন উঠছে। প্রাথমিক ভাবে দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, পশ্চিমবঙ্গ নয়। এবার এই ঘূর্ণিঝড় সম্ভাব্য অভিমুখ থাকবে ওড়িশা ও বাংলাদেশের দিকে। যে কোনও একটি জায়গায় স্থলভাগের উপরে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে।

কবে ঘূর্ণিঝড় আসতে চলেছে? সেই সম্পর্কেও সম্ভাব্য তথ্য দিয়েছে হাওয়া অফিস। আগামী রবিবার বেলার দিকে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে। পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে? এই প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার হবে। অর্থাৎ মাঝারি মাপের ঘূর্ণিঝড় এবার স্থলভাগে আঘাত করবে।

শুক্রবার থেকেই উপকূলীয় এলাকাগুলিতে আবহাওয়ার বড়সড় বদল হতে পারে। শনিবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে। সুন্দরবন অঞ্চলে ঝড়ের প্রভাব পড়বে। এমন কথাও জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+