Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাগরেই কি আঘাত হানবে রেমাল? ক্যানিং, গোসাবার মানুষদের মনে আতঙ্ক

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল তৈরির যেন পর্যায় চলছে। স্থলভাগের দিকে ক্রমশ সেটি এগিয়ে আসছে। সুন্দরবন এলাকার মানুষ রীতিমতো উদ্বিগ্ন। কতটা প্রভাব পড়বে এবারের বিপর্যয়ে? প্রশাসনও নেমে পড়েছে কাজে। সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষদের সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

রবিবার মধ্যরাতে ল্যান্ডফল হবে রেমালের। বিপদ কতটা ঘনিয়ে আসবে? সেই সম্পর্কে এখনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের খেপুপাড়া অথবা পশ্চিমবঙ্গের সাগর। যে কোনও একটি অঞ্চলে ল্যান্ডফল হতে পারে। সাগর অঞ্চলে ল্যান্ডফল হলে সমূহ বিপদ সুন্দরবন অঞ্চলের মানুষের।

Cyclone Remal

আয়লার স্মৃতি ফিঁকে হয়ে যায়নি। আম্ফান, যশের স্মৃতি টাটকা। মনের দগদগে ঘা এখনও শুকায়নি সুন্দরবনের মানুষের। তার মধ্যেই আরও একটা বিপর্যয় বঙ্গোপসাগর থেকে এগিয়ে আসছে। আকাশ শনিবার সকাল থেকেই মেঘলা। একাধিক জায়গায় অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে। সাগর, নামখানা, পাথরপ্রতিমা, গোসাবা, ক্যানিং, বকখালি, ফ্রেজারগঞ্জ, মৌসুনি দ্বীপ সহ একাধিক জায়গায় দুশ্চিন্তার আবহ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, রেমাল সাগর থেকে মাত্র ৩৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে। নামখানা থেকে তার দূরত্ব ৫৩০ কিলোমিটার। সাগরে ল্যান্ডফল হলে কত গতিবেগ থাকবে? তাই নিয়ে প্রোমাদ গোনা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান, ১৩০ কিলোমিটার গতিবেগে ল্যান্ডফল হবে রেমালের। ফলে কতটা লন্ডভন্ড হবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা? সেই আশঙ্কার প্রহর গোনা হচ্ছে।

নদীর জল ভরা কোটাল, মরা কোটালে এখনও বাঁধ ভাঙে। ছোটখাটো ঝড় উঠলেই পাগলপাড়া হয়ে ওঠে মাতলা, রায়মঙ্গল নদী। অতি প্রবল ঘূর্ণিঝড় হলে মাতলা, রায়মঙ্গলের কী চেহারা হবে? সেই আশঙ্কায় চোখমুখ শুকিয়েছে সাধারণ মানুষের। কারণ, অতীত বলছে, এই দুই নদী সব ছাপিয়ে ভাসিয়ে নিয়ে যায়।

তিল তিল করে গত দু বছরে যা তৈরি হয়েছিল। জলের তলায় যাওয়ার আশঙ্কা ফের করা হচ্ছে। এনডিআরএফ দক্ষিণ ২৪ পরগনায় নেমে পড়েছে। নীচু অঞ্চলগুলি থেকে সাধারণ মানুষদের সরানোর কাজকর্ম চলছে। ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গায় মজুত করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় আগামী শনিবার ভোটগ্রহণ হবে। নির্বাচনী আচরণবিধি চলছে। তাই প্রশাসনের পক্ষ থেকে একাধিক সমস্যাও থাকছে।

তার মধ্যেই সাধারণ মানুষদের উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাঁধের যে সব এলাকা উঁচু, সেখানে থাকার ব্যবস্থা হচ্ছে। দূরের স্কুল বাড়িগুলিতেও সাধারণ মানুষকে রাখা হতে পারে। বাংলাদেশের দিকে রেমাল চলে গেলেও তার প্রভাব পড়বে। লেজের ঝাপটা পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে পড়বে বলে খবর।

তাই বিপদ এই এলাকায় এখন প্রতিপদে। কতটা শক্তি নিয়ে আঘাত করবে রেমাল? সেই প্রহর গুনছেন প্রশাসনের কর্তারাও। সাগর বন্দর এলাকায় মৎস্যজীবীরা ট্রলার বেঁধে রেখেছেন। মৎস্য বন্দর এলাকাতেও নিরাপত্তার কড়াকড়ি। ছোট জেলেরাও তাদের নৌকো নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+