সাপের কামড়ে ওঝার ওপর ভরসা, প্রাণ গেল যুবকের

কান্দিতে কুসংস্কারের বলি বছর কুড়ির যুবক। মৃতের নাম মিলন মন্ডল। ঘটনায় হতবাক মুর্শিদাবাদ জেলার পুরন্দরপুর গ্রাম সহ আসপাশের মানুষজন।

সাপের কামড়ে ওঝার ওপর ভরসা, প্রাণ গেল যুবকের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মাঠে কাজে গেলে সাপে কামড়ায় মিলনকে, পরিবারের লোকজন হাসপাতালে না নিয়ে গিয়ে এলাকার দুই ওঝার কাছে তুকতাকের জন্য নিয়ে যায়। তারা হাত গুনে সাপের কামড়ে বিষ হয়নি জানালে বাড়ি নিয়ে যায় মিলনকে। শনিবার সকালে অসুস্থতা বেড়ে গেলে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় ওই যুবকের। হাসপাতালে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পরিবার সূত্রে জানাগিয়েছে, শুক্রবার ধানের জমির জল কাটতে মাঠে গিয়েছিল মিলন। সেখানেই তাকে সাপে কামড়ায়। সেই কথা বাড়িতে জানালে তাকে স্থানীয় দুই ওঝার কাছে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে এলাকায়। স্থানীয় এক আয়ুর্বেদ চিকিৎসক কৌশিক সেনগুপ্ত জনিয়েছেন, সাপের কামড়ের পর রাতভর বেঁচেছিল। তাকে হাসপাতালে সঠিক সময়। নিয়ে আসা হলে এই দুর্ঘটনা ঘটত না। পরিবারের উচিত ছিল প্রথমেই চিকিৎসা বিজ্ঞানের ওপর আস্থা রেখে হাসপাতালে নিয়ে আসা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+