মালিক-শ্রমিক বিবাদে বন্ধ কাঁকিনাড়ার রিলায়েন্স জুট মিল, বেকার ৫০০০ শ্রমিক
কর্তৃপক্ষ ও শ্রমিক বিবাদে শেষমেশ বন্ধই হয়ে গেল কাঁকিনাড়ার রিলায়েন্স জুটমিল। বেকার হয়ে পড়লেন পাঁচ হাজার শ্রমিক।
উত্তর ২৪ পরগনা, ২৪ ডিসেম্বর : কর্তৃপক্ষ ও শ্রমিক বিবাদে শেষমেশ বন্ধই হয়ে গেল কাঁকিনাড়ার রিলায়েন্স জুটমিল। বেকার হয়ে পড়লেন পাঁচ হাজার শ্রমিক। মিল কর্তৃপক্ষের তরফে মিল বন্ধ করার কথা অস্বীকার করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিয়েছে। পাল্টা দাবি শ্রমিকদের, বিনা নোটিশে মিলে তালা ঝুলিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার রাত থেকেই মালিক-শ্রমিক দফায় দফায় বচসা বাধে কাঁকিনাড়া জুটমিলে। ফলে রাত থেকেই মিলের কাজকর্মে ব্যাঘাত ঘটতে শুরু করে। উৎপাদন বন্ধ করেই বচসা চলতে থাকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পুলিশকে খবর দিতে হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত ঝামেলায় থামে।

কিন্তু সকালে শ্রমিকরা আর কাজে যোগ দেয়নি। ফলে উৎপাদন বন্ধই রয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, মিল খোলাই আছে। মিলের এক আধিকারিক জানান, বেশ কিছুদিন ধরে দু'টি বিভাগে শ্রমিকদের একাংশ চুক্তি মানেনি, ফলে তারা কাজ থেকে বিরত হয়েছে। এর ফলে বিঘ্নিত হচ্ছে উৎপাদন। বিভিন্ন বিভাগে কাজ বন্ধ হয়ে যাচ্ছে।
আর পর পর দু'টি শিফটে যদি কাজ বন্ধ হয়ে যায়, বাধ্যতামূলকভাবেই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিতে হয়। সেই নোটিশ দিতে আমরা বাধ্য হয়েছি, শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায়।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications