বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ফের কাঠগড়ায় এই বেসরকারি হাসপাতাল
রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা নিউ আলিপুরের বিপি পোদ্দার হাসপাতালে। গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন জিঞ্জিরাবাজারের বছর ৬৮-র বিজয়কুমার কুর্মি
রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা নিউ আলিপুরের বিপি পোদ্দার হাসপাতালে। গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরেই এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন জিঞ্জিরাবাজারের বাসিন্দা বিজয়কুমার কুর্মি।
শেষবার ৫ অগাস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কোনও দিন কিডনির রোগ না থাকলেও, কেন ডায়ালিসিস, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আত্মীয়রা।

দীর্ঘদিন ধরে নিউ আলিপুরের বিপি পোদ্দার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, বিজয়কুমার কুর্মি(৬৮)। প্রথমবার ২৮ এপ্রিল ভর্তি হন তিনি। বিল বাড়তে থাকায় মাঝে তাঁকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতাল থেকে। কিডনির রোগ না থাকলেও, কোন চিকিৎসায় তাঁর কিডনি খারাপ হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। ডায়ালিসিস চলাকালীন বিজয়কুমার কুর্মির প্রবল জ্বর হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

৫ অগাস্ট প্রবল জ্বরে আক্রান্ত হন তিনি। সেই সময় আবার তাঁকে বিপি পোদ্দারে ভর্তি করা হয়। ভেন্টিলেটরেও দেওয়া হয় তাঁকে। শনিবার সকাল সাতটা নাগাদ হাসপাতাল থেকে ফোনে জানানো হয় রোগী চিকিৎসায় সাড়া দিচ্ছে না। পরিবারের সদস্যরা হাসপাতালে এসে অপেক্ষা করতে থাকেন। অভিযোগ, তিন ঘণ্টা অপেক্ষা করার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মারা গিয়েছেন বিজয়কুমার কুর্মি। পরিবারের অভিযোগ হাসপাতালে চিকিৎসায় গাফিলতি হয়েছে। বিনা চিকিৎসায় রোগীকে ফেলে রাখার অভিযোগও করেছেন তাঁরা। হাসপাতালের সামনে এবং রাস্তায় বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications