পুরভোটের আগে প্রশান্ত কিশোরকে নিয়ে কোন বার্তা রেজ্জাকের
পুরভোটের আগে প্রশান্ত কিশোরকে নিয়ে কোন বার্তা রেজ্জাকের
সাজেশন তো নেওয়া হল কিন্তু এটা এক্সিকুইট করা মুশকিল। আর পারকুলেট করানো আরো কঠিন। তৃণমূলের সাজেশন দিতে পিকে কে আনা নিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী রেজ্জাক মোল্লার। বাংলার গর্ব মমতা ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের স্বীকৃতি সম্মান দিলেন ভাঙড় বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী রেজ্জাক মোল্লা।

তবে ভাঙড় বিধান সভার প্রবীণ নেতা কর্মীদের স্বীকৃতি সম্মান দিতে রবিবার ছুটির দিনে ভাঙড়ের বিধায়ক তথা মন্ত্রী রেজ্জাক মোল্লা ডেকে নিলেন সল্টলেকে ময়ূখ ভবনের দোতলায় সরকারি দফতরে। বাংলার গর্ব মমতা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা নান্নু হোসেন, রেজ্জাক পুত্র তথা দক্ষিণ পরগনা জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদ সহ ভাঙড়ের এক ঝাঁক তৃণমূল নেতা। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ কে দেখা যায়নি এই অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications