পঞ্চায়েতের আগেই পাওয়ার গ্রিড ভাঙড়ে! রেজ্জাককে জবাব, শেষ রক্তবিন্দু দিয়ে রুখব
পঞ্চায়েত ভোটের আগেই ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্পের কাজ শুরু করার চ্যালেঞ্জ দিলেন মন্ত্রী রেজ্জাক মোল্লা। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে জমি-জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটির মুখপাত্র
পঞ্চায়েত ভোটের আগেই ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্পের কাজ শুরু করার চ্যালেঞ্জ দিলেন মন্ত্রী রেজ্জাক মোল্লা। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে জমি-জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটির মুখপাত্র অলীক চক্রবর্তী বললেন, যে-ই আসুক রাজ্য বা কেন্দ্র, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে পাওয়ার গ্রিড রুখব। শনিবার তৃণমূলের শান্তি মিছিলের পরও পাওয়ার গ্রিড-জট কাটল না ভাঙড়ে। শান্তি ফেরানোর বদলে ফের উত্তাপ ছড়িয়ে পড়ল পাওয়ার গ্রিড বিতর্ককে কেন্দ্র করে।

শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাঙড়ে তৃণমূলের তিন গোষ্ঠী একত্রিত হয়ে শান্তি মিছিল করে। এক ফ্রেমে দেখা যায় রেজ্জাক মোল্লা, আরাবুল ইসলাম ও কাইজার আহমেদকে। তারপর তাঁরা এক সুরেই জানিয়ে দেয় ভাঙড়ে এক শ্রেণির মানুষ বুল বুঝিয়ে চলেছেন, পাওয়ার গ্রিগ হলে কোনও ক্ষতিই হবে না, উল্টে উন্নয়নের দরজা খুলে যাবে। তাই ভাঙড়ে পাওয়ার গ্রিড হবেই।
রেজ্জাক মোল্লা আবার এক কদম এগিয়ে বলেন, 'পঞ্চায়েতের আগেই আমরা পাওয়ার গ্রিডের কাজ শুরু করব। ওসব রেড স্টার, ইয়েলো স্টার কেউ আটকাতে পারবে না। আমাদের বাহিনীই ওদের জন্য যথেষ্ট। এদিন মিছিল থেকে এমন দাবিও ওঠে পাওয়ার গ্রিডে একটা শ্রেণি বাধার দেওয়ার চেষ্টা করছে। ওদের অনেক আগেই ঘাড়ধাক্কা দেওয়া উচিত ছিল।'

উল্লেখ্য, পাওয়ার গ্রিডের বিরোধিতায় মিছিল ঘিরে বৃহস্পতিবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মুড়ি-মুড়কির মতো বোমাপড়তে থাকে। জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি-বাইক। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি রেজ্জাক-আরাবহুলকে নবান্নে তলব করে ধমক দেন। সেইসঙ্গে গোষ্ঠীকোন্দল মিটিয়ে একযোগে শান্তি মিছিল করার ডাক দেন।
আরাবুল ইসলাম এদিন মিছিল থেকে বলেন, 'আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। দল যা নির্দেশ দেবে, সেইমতো কাজ করব। আমাদের লক্ষ্য উন্নয়ন, সেই উন্নয়নের প্রশ্নে কোনও ভেদাভেদ নেই। সমস্ত ভেদাভেদ ভুলে আমরা একযোগে কাজ করব। এলাকায় শান্তি ফিরিয়ে প্রকল্পের কাজ শুরু করাই আমাদের একমাত্র উদ্দেশ্য।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications