পরপর দুদিন প্রবল বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা আবহাওয়া দফতরের! দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনে চিন্তার ভাঁজ

পরপর দুদিন প্রবল বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা আবহাওয়া দফতরের! দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনে চিন্তার ভাঁজ

পরপর দুদিনের জন্য উত্তরবঙ্গে (North Bengal) জারি আবহাওয়া (Weather) দফতরের লাল সতর্কতা (Red warning)। আবহাওয়া দফতর জানিয়েছে বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমের ওপর দিয়ে একটি অক্ষরেখা রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর
থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পওও ঢুকছে। যার জেরেই ভারী থেকে অতিভারী আবার কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস। তবে আপাতত এর জন্য দিনের তাপমাত্রার হেরফেরের কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের লাল সতর্কবার্তা

আবহাওয়া দফতরের লাল সতর্কবার্তা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বসা হয়েছে, ২৮ জুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও ভারী থেকে অতিভারী এবং দু-একটি জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে এদিনের জন্য ওই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়।
২৯ জুন অর্থাৎ বুধবার সেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী এবং কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি বজায় থাকতে পারে। যে কারণে বুধবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং,
উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই জুন মাসে ৫১ শতাংশ বেশি বৃষ্টিপাত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 আবহাওয়া দফতরের কমলা সতর্কবার্তা

আবহাওয়া দফতরের কমলা সতর্কবার্তা

আবহাওয়া দফতরের অনুমান ৩০ জুন, বৃহস্পতিবার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক হ্রাস পাবে। ওই দিন কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ২৯ জুন বুধবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার মতো কোনও কোনও জায়গায় আকগাশ মেঘলা থাকতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকায় কোনও কোনো জায়গায় অস্বস্তিকর আবহাওয়া। আপাতত এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, জুনে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৬৬ শতাংশের মতো। সেখানে কলকাতায় বৃষ্টির ঘাটতি ৪৫ শতাংশের আশপাশে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)


ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৫.৮)
বহরমপুর (৩৬.৬)
বাঁকুড়া ( ৩৬.১)
বর্ধমান ( ৩৫.৬)
কোচবিহার ( ৩১.৭)
দার্জিলিং (২১.৬)
দিঘা (৩৬.৪)
কলকাতা (৩৪.৬)
দমদম (৩৫.৫)
কৃষ্ণনগর (৩৪.৪)
মালদহ (৩৪.৮)
মেদিনীপুর (৩৪.১)
শিলিগুড়ি (৩১.১)
শ্রীনিকেতন (৩৬.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+