হলদিয়ায় করোনা রোগীদের পাশে রেড ভলান্টিয়াররা
কোভিড আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে রেড ভলেন্টিয়ার্স। রোগী কিংবা তাদের বাড়ির ফোন পেয়ে অক্সমিটার, ওষুধ,কখনো অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যাচ্ছেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই'র স্বেচ্ছসেবকরা।
কোভিড আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে রেড ভলেন্টিয়ার্স। রোগী কিংবা তাদের বাড়ির ফোন পেয়ে অক্সমিটার, ওষুধ,কখনো অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যাচ্ছেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই'র স্বেচ্ছসেবকরা। দিনে-রাতে যেকোনো সময়ে হলদিয়া টাউনশিপ, দুর্গাচক,সুতাহাটা,চৈতন্যপুর,ব্রজলালচক সহ বিভিন্ন প্রান্তে এমন দায়িত্ব নিয়ে ছুটে যেতে দেখা গিয়েছে।

কোভিড পরিস্থিতিতে এক শ্রেণীর মানুষ যখন জীবন সুরক্ষার কথা ভেবে ঘরবন্দী করেছেন নিজেদের, ঠিক তখন রেড ভলান্টিয়ার্স মুশকিল আসান হিসেবে বিপন্ন মানুষের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে । সমস্যার দ্রুত সমাধানে উদ্যোগী হয়েছে । হলদিয়ার আফসানা পারভিন কিছু ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী চেয়ে রেড ভলান্টিয়ার্সকে ফোন করেন । তিরিশ মিনিটের মধ্যে রেড ভলান্টিয়ার্স ওই সব সামগ্রী নিয়ে ওই রোগীর বাড়িতে হাজির হয়।
ওই গৃহবধূ জানান,"সত্যি রেড ভলান্টিয়ার্স ছিল বলেই আমি বাড়ির কোভিড আক্রান্ত মানুষগুলিকে সময়ে চিকিৎসা পরিষেবা দিতে পেরেছি । ওষুধ,জল, অক্সমিটার সহ অন্যান্য জিনিসপত্র পেয়েছি । আপাতত স্বস্তিতে রয়েছি আমরা ।"
এমনি পরিস্থিতিতে কোভিড রোগে আক্রান্ত ব্যক্তির মৃত্যু যথেষ্ট ভয় ছড়ায় । আপাতত চলমান সময়ে এটি চেনা ঘটনা । তেমন পরিস্থিতিতেও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে রেড ভলান্টিয়ার্স । দিন কয়েক আগে স্থানীয় চৈতন্যপুর এলাকার কেশবপুর গ্রামের এক কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয় । মৃত্যুর খবর চাউর হওয়া মাত্র প্রতিবেশী,আত্মীয়-স্বজন ওই বাড়ির থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে । মৃতদেহ সৎকার করার লোক পাওয়া যায়নি । মহা ফাঁপরে পড়েন মৃতের পরিবারের লোকজন । একে তাকে বলেও কোনো সুরাহা করতে পারেননি । শেষমেশ তারা খবর দেন রেড ভলান্টিয়ার্সকে । কিছু সময় পর তারা কয়েক জন পৌঁছে মৃতদেহ সৎকার করে । রেড ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য,তথা সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অচিন্ত্য শাসমল জানান,"আমরা সারা বছর মানুষকে নিয়ে চলি । তাদের বিপদে, অসহায় পরিস্থিতিতে তাদের পাশে থাকার সুযোগ পেয়ে আমরা আনন্দিত । তারা রেড ভলান্টিয়র্সের ওপর আস্থা,ভরসা রেখে সহযোগিতা চেয়েছেন । আমরা আমাদের সাধ্যমতো দিয়েছি । আমাদের কয়েক হাজার যুব কর্মী বিনা পারিশ্রমিকে এই জনপরিষেবা দিয়ে চলেছেন । মানুষ সাগ্রহে তা নিচ্ছেন,তাতেই আমরা খুশি ।" সমাজের শিল্পী,সাহিত্যিক,শিক্ষক,বুদ্ধিজীবি মহল এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেছেন । নন্দীগ্রাম ব্রজমোহন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি জানান,"রেড ভলান্টিয়ার্স সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কোভিড আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জানি । কোভিড নাম শুনে কিছু মানুষ যখন ভয়ে সিঁটিয়ে যাচ্ছে,তখন রেড ভলান্টিয়ার্সরা মানুষের পাশে থেকে মহৎ কাজ করছেন । এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় । তাদের প্রত্যেকে স্যালুট জানাই ।"
স্থানীয় আইনজীবি বিমল মাজী,শিল্পী ছন্দা জানা, সুদর্শণ দাস,উদ্যোগপতি কালিপদ ভূঁইয়া প্রমুখ রেড ভলান্টিয়ার্সদের কাজে বাহবা দিয়েছেন ।












Click it and Unblock the Notifications