Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাঞ্চল্যকর মোড়! অযোগ্য চাকরির সংখ্যা কত? জানাল এসএসসি

SSC Recruitment Scam: স্কুল সার্ভিস কমিশনে ২৬ হাজার চাকরি বাতিল মামলা চাঞ্চল্যকর মোড়! কলকাতা কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। আর সেই মামলায় অযোগ্যদের তালিকা হলফনামা আকারে দিল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ SSC।

যেখানে চারটি ক্যাটগরি মিলিয়ে তালিকা দেওয়া হয়েছে। রয়েছে ২০১৬ সালের প্যানেলে মোট অযোগ্য চাকরির সংখ্যাও। আর তা হল ১৪৬১। এসএসসির দাবি, এই ১৪৬১ জনের চাকরির ক্ষেত্ররে কোনও সুপারিশই করা হয়নি (SSC Recruitment Scam)।

Suprem court

আদালত সূত্রে জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশন (SSC Recruitment Scam) সুপ্রিম কোর্টে যে তালিকা জমা দিয়েছে তাতে ওই ১৪৬১ জনের নাম, রোল নম্বর দেওয়া হয়েছে। অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন স্কুল সার্ভিস কমিশন জানিয়েছেন বলে জানা যাচ্ছে। এসএসসির তালিকা অনুযায়ী, গ্রুপ সি'তে অযোগ্য ৩৮১ জন। র‍যাঙ্ক জাম্প ১৩২ এবং ২৪৯ জনকে প্যানেলের বাইরে থেকে নেওয়া হয়েছে।

পাশাপাশি গ্রুপ ডি অযোগ্য রয়েছে ৬০৮ জন, প্যানেলের বাইরে থেকে ৩৭১ জনকে নেওয়া হয়েছে। গ্রুপ ডি'তে র‍যাঙ্ক জাম্প ২৩৭। নবম-দশমেও প্যানেলের বাইরে নিয়োগ হয়েছে। সুপ্রিম কোর্টের জমা দেওয়া এসএসসির তালিকা অনুযায়ী ১৮৫ জন অযোগ্য। প্যানেলের বাইরে ১১১ এবং নবম-দশম র‍যাঙ্ক জাম্প ৭৪। পাশাপাশি একাদশ এবং দ্বাদশে অযোগ্যের সংখ্যা ৩৮ জন, প্যানেলের বাইরে ১৮ জন বলে হলফনামায় জানা যাচ্ছে।

অন্যদিকে মধ্যশিক্ষা বোর্ডের তরফেও আদালত সওয়াল করা হয়েছে। বোর্ডের দাবি, যেকোন পরীক্ষার্থীকে তখনই নিয়োগপত্র দেওয়া হয় যখন SSC তার নাম সুপারিশ করে। বোর্ড জানিয়েছে SSC এর দেওয়া তথ্য ছাড়া কোন কিছুর উপরেই নির্ভর করা হয় না।

বোর্ড Assistant teacher ( ix,x,xi,xii) এবং গ্রুপ বি ও সি তে কতজন নিয়োগপত্র পেয়েছে তার সব তথ্যই তুলে দিয়েছে। বোর্ডের যুক্তি নিয়োগপত্র পাওয়ার পরেও কেউ যোগদান না করলে সেই শূন্যস্থানে বোর্ড অন্য পরীক্ষার্থীকে সুযোগ দিয়েছে। কোন অতিরিক্ত নিয়োগ হয়নি।

আগামী ৬ অগাস্ট এই সংক্রান্ত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। সেখেক্ষেত্রে শীর্ষ আদলত কী বলে সেদিকেই নজর থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+