Recruitment scam: সাজা না দিলে অর্থহীন হয়ে পড়বে বিচার ব্যবস্থা! দুর্নীতি মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

Recruitment scam: দুর্নীতিগ্রস্থদের দ্রুত সাজা দেওয়ার প্রয়োজন রয়েছে! না হলে অর্থহীন হয়ে পড়বে বিচার ব্যবস্থা। নিয়োগ মামলায় স্পষ্ট বার্তা কলকাতা হাইকোর্টের। আজ বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। শুনানিতে এমনটাই বার্তা বিচারপতির বাগচীর।

শুধু তাই নয়, দ্রুত বিচার প্রক্রিয়া (Recruitment scam) যাতে শুরু করা যায় সে বন্দ্যোবস্ত করতেও সিবিআইকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই বিষয়ে আগামী তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্ট দিতেও বলা হয়েছে।

Recruitment scam

অন্যদিকে নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ এবং নীলাদ্রি সাহা কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানান। আজ সেই মামলার (Recruitment scam) শুনানি হয়। যদিও জামিনের আর্জি মঞ্জুর হয়নি। সমস্ত রিপোর্ট এই বিষয়ে সিবিআইকে জমা দেওয়ার কথা বলা হয়েছে। সেই রিপোর্টও তিন সপ্তাহের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। তবে নিয়োগ মামলায় বিচারপ্রক্রিয়া এখনও শুরু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে ডিভিশন।

একই সঙ্গে পর্যবেক্ষণে বিচারপতি জয়মাল্য বাগচী জানান, ট্রায়াল না করে অভিযুক্তদের যদি সাজাই না দেওয়া জায়৬ তাহলে পুরো বিষয়টিই হাস্যকর হয়ে যাবে। প্রতিষ্ঠানের তদন্ত বৃথা চলে যাবে। এমনকি মানুষের মন থেকেও দুর্নীতি আবছা হয়ে যাবে বলেও এদিন মন্তব্য করেন বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চ। যদিও তদন্তের বেশ কিছু জায়গায় পৌঁছতে হবে। যদিও ইতিমধ্যে চার্জশিট পেশ করা হয়েছে বলে আদালতকে জানান সিবিআইয়ের আইনজীবী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এহেন মন্তব্যে কিছুটা হলেও অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট।

কেন এখনও বিচারপ্রক্রিয়া শুরু করা হচ্ছে না। সাজা ঘোষণা না হলে একটি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে বলে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর। এমনকি এই প্রসঙ্গে জাপান এবং সিঙ্গাপুরের উদাহারণ তোলেন বিচারপতি। বলেন, এই সমস্ত দেশও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত সাজা ঘোষণা করে। দুর্নীতি স্পষ্ট হলে কেন এখনও ট্রায়াল শুরু করা যাচ্ছে না? সিবিআইকে প্রশ্ন ডিভিশন বেঞ্চের। যদিও দ্রুত মামলার তদন্ত শেষ করা হবে বলে জানান সিবিআই'য়ের আইনজীবী।

অন্যদিকে এদিন ধৃত কুন্তল ঘোষ এবং নীলাদ্রি সাহার জামিনের পক্ষে একাধিক সওয়াল করে দুজনের আইনজীবী। কোনও টাকা তাঁদের কাছ থেকে উদ্ধার হয়নি। সিবিআইয়ের বেশ কিছু দাবিতে এহেন সওয়াল করেন অভিযুক্তের দুই আইনজীবী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+