'মিডলম্যান' প্রদীপই শান্তিপ্রসাদকে অযোগ্য প্রার্থীদের তথ্য দিতেন! সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য
শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই,। নিয়োগ দুর্নীতির মামলাতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে জেরা করেছে সিবিআই। এমনকি এসপি সিনহা সহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এবার তদন্তে নয়া মোড়। গত কয়েকদিন আগেই প্রদীপ সিং বলে
শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই,। নিয়োগ দুর্নীতির মামলাতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে জেরা করেছে সিবিআই। এমনকি এসপি সিনহা সহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এবার তদন্তে নয়া মোড়। গত কয়েকদিন আগেই প্রদীপ সিং বলে একজনকে গ্রেফতার করে সিবিআই।
যিনি কার্যত 'মিডলম্যান' হিসাবে কাজ করেছেন বলেই মনে করছে সিবিআই। এমনকি ধৃত প্রদীপই অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতেন বলেও মারাত্মক তথ্য তদন্তকারীদের হাতে।

যোগাযোগের প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন
ধৃত প্রদীপকে নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই। নিয়োগ কেলেঙ্কারির অনেক বিষয় সে জানে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এমনকি এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে প্রদীপের সরাসরি যোগাযোগের প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন বলেই খবর। এমনকি শান্তিপ্রসাদের নামে ছটু নামে প্রদীপের নাম সেভ করা রয়েছে বলেও খবর। হোয়াটস অ্যাপ তো বটেই, ফোনেও একাধিকবার দুজনে কথা বলেছেন বলে সিবাই সূত্রে খবর।

বাড়ির সামনে একটি কম্পিউটার সেন্টার
সিবিআই সূত্রে জানা যাচ্ছে, প্রদীপই অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে একটি কম্পিউটার সেন্টার আছে প্রদীপের। সেখানেই অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ বা অন্যান্য কাজ হত বলেও সিবিআই সূত্রে খবর। আর প্রার্থীদের সমস্ত তথ্য এরপর শান্তিপ্রসাদ সিন্হা-সহ অন্যান্য কর্তাকে প্রদীপ পাঠাতেন বলে অভিযোগ। শান্তিপ্রসাদের ফোনের হোয়াটস অ্যাপ থেকে রোল নম্বর সহ বেশ কিছু তথ্য পেয়েছেন বলেই খবর।

মেল আইডিও তদন্তকারীরা পেয়েছেন
এছাড়াও একাধিক মেল আইডিও তদন্তকারীরা পেয়েছেন বলে জানা যাচ্ছে। যেখানে একাধিক রোল নম্বর পাওয়া গিয়েছে। কিন্তু কীসের এবং কাদের নম্বর তা স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। এমনকি কেনই বা ওই সমস্ত রোল নম্বর মেল করা হয়েছিল তা স্পষ্ট নয়। যদিও দফায় দফায় এই মুহূর্তে প্রদীপকে জেরা করছে সিবিআই। কাদের কাদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে? কারা চাকরি পেয়েছে সমস্ত কিছু জানার চেষ্টা হচ্ছে বলেও সিবিআই সূত্রে খবর।

প্রদীপের সল্টলেকের অফিসে হানা
বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার প্রায় ৬ ঘন্টারও বেশি সময় ধরে প্রদীপের সল্টলেকের অফিসে হানা দেয় সিবিআই। শেখান থেকে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। আর সেই সমস্ত তথ্যকেই খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর। ইতিমধ্যে এসপি সিনহাকে কয়েক দফায় জেরা করেছে সিবিআই। তাঁকে জেরায় বেশ কিছু তথ্য উঠে এসেছে বলেই খবর। অন্যদিকে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল সিবিআই। তাঁকে জেরা করতে চেয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি বলে অভিযোগ। আর এরপরেই বড় পদক্ষেপ।












Click it and Unblock the Notifications