West Bengal Weather Update: ১২ এর নীচে কলকাতার তাপমাত্রা! কালিম্পংকে টেক্কা দিল পুরুলিয়া, জানেন কত?
West Bengal Weather Update: রবিবার থেকেই ফের তাপমাত্রার বড় বদল হবে! আরও একবার বাড়তে পারে তাপমাত্রা । পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বাঁধা পেতে পারে উত্তরে হাওয়া। এর ফলে আরও একবার কমতে পারে শীতের দাপট। কিন্তু তার আগে একেবারে শীতের দাপুটে ব্যাটিং! এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা নামল ১২.৩ ডিগ্রি'তে।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, গত ১৫ ডিসেম্বর পারদ নেমেছিল ১২.৫ ডিগ্রিতে। বছর ঘুরতেই আরও একবার পারদ নামল ১৩ এর নীচে। হাওয়া অফিস বলছে, আজ শনিবারই মরশুমের শীতলতম দিন। শুধু কলকাতা নয়, এক ধাক্কায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে (West Bengal Weather Update) ।

বিশেষ করে পশ্চিমী জেলাগুলিতে ঠান্ডার দাপট অনেক বেশি। ইতিমধ্যে শ্রীনিকেতন, পানাগড়, ঝাড়গ্রাম, বাঁকুড়ার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে বলেই পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। শুধু তাই নয়, আবহাওয়াবিদরা বলছেন, সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে উত্তরের কালিম্পং এবং দক্ষিণের পুরুলিয়ার মধ্যে জোর টক্কর দিয়েছে।
শেষমেশ কালিম্পংকেই হারিয়ে দিয়েছে দক্ষিণের এই জেলা। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ শনিবার কালিম্পং'য়ের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে অন্যদিকে পুরুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৫ ডিগ্রি। ফলে একেবারে জাঁকিয়ে ঠান্ডা এই জেলায়। এই সময় মানুষ সাবধান থাকার কথা বলা হয়েছে।
তবে আগামী ২৪ ঘন্টা পর থেকেই আবহাওয়ার বড় বদল হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাল অর্থাৎ রবিবার থেকেই ঠান্ডা কমবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে রাতের তাপমাত্রাতেও বড় বদলের ইঙ্গিত! আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২৪ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। শুধু তাই নয়, সামনেই মকর সংক্রান্তি। এই সময় একটু ঠাান্ডা আবহাওয়া থাকে। বয়ে উত্তরে হাওয়া।
কিন্তু এবার সেই জাঁকিয়ে শীতের কোনও আশা নেই বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। যদিও আবহাওয়াবিদরা বলছেন, এখনই শীত চলে যাচ্ছে বলে ধরে নেওয়ার কিছু নেই। এবার দীর্ঘমেয়াদি হতে পারে ঠান্ডা। সেই মতো মাঘের শুরুতে ফের একবার বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।
তবে এই কয়েকদিন ঘন কুয়াশার প্রভাব থাকবে বলেও জানানো হয়েছে। যদিও এই ঠান্ডা গরমে প্রত্যেক ঘরে ঘরে সর্দি-কাশি। ফলে এই সময় বিশেষভাবে সাবধানতা নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications