পুজোয় বই বিক্রির অতীত রেকর্ড ভেঙে দিল সিপিএম
এবার পুজোয় বই বিক্রিতে অতীতের সব রেকর্ড ভেঙে দিল সিপিএম।
এবার পুজোয় বই বিক্রিতে অতীতের সব রেকর্ড ভেঙে দিল সিপিএম। সিপিএম নেতাদের দাবি, পুজোর কটা দিনে সারা রাজ্যে প্রায় দেড় কোটি টাকার বই বিক্রি হয়েছে শারদোৎসবে। যা অন্যান্য বারের রেকর্ডকে ভেঙে দিয়েছে। এই বই বিক্রির রেকর্ডে উজ্জীবিত সিপিএম নেতা ও যুব নেতারা।

সিপিএমের কলকাতা জেলা সম্পাদক মণ্ডলীর এক সদস্য জানিয়েছেন, 'যাদবপুরের স্টলে নবমীতে শুধু এক দিনেই বই বিক্রি হয়েছে ৮০ হাজার টাকার। মোট বিক্রি এখনও পর্যন্ত দু'লক্ষ ৪১ হাজার টাকার। নারকেল বাগানের বুক স্টলে বই বিক্রি হয়েছে এক লক্ষ ৩৮ হাজার টাকার বই। রানিকুঠির স্টল থেকে বিক্রি হয়েছে এক লক্ষ ৭৫ হাজার টাকার বই। আর প্রায় সব স্টলেই বিক্রির তালিকায় শীর্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন বই, 'স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা।'
শুধু বই বিক্রিই নয়। সিপিএম নেতাদের আরও দাবি, 'এবছর বেড়েছে স্টলের সংখ্যাও। ২০০৮-০৯ সালের সময় থেকে যে গোঘাট, খানাকুল, পুরশুড়াতে সিপিএমের স্টলের যেখানে দেখা যেত না, সেখানেও এ বার সাজিয়ে গুছিয়ে বুক স্টল খুলে বসেছিল তারা। অন্যদিকে কথা ছিল, বিজয়া দশমীর রাতেই গুটিয়ে যাবে মণ্ডপ চত্বরের বই কেনাবেচা। কিন্তু পাঠকদের বিপুল সাড়ায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিপিএমের তরফে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications