বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে যাত্রা দলের বাস খালে, আহত ২৫ যাত্রাকর্মী
বেপরোয়া গতিতে ছুটে চলা যাত্রাদলের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ক্যালভার্টের রেলিং ভেঙে পড়ে গেল খালে। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে এই দুর্ঘটনা ঘটে।
পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল : বেপরোয়া গতিতে ছুটে চলা যাত্রাদলের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ক্যালভার্টের রেলিং ভেঙে পড়ে গেল খালে। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় গুরুতর জখম হয়েছে ২৫ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কেশপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রেও প্রাথমিক চিকিৎসা করা হয় আহতদের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে চলার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেল বাসটি। ক্যালভার্টোর রেলিং ভেঙে নিয়ে খালে পড়ে যায়। খালে জল না থাকায় এ যাত্রায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। যাত্রাদলের বাসটি হলদিয়া যাচ্ছিল। মেদিনীপুরে যাত্রা সেরে ফিরছিল বাসটি।
বাসটিতে সবাই যাত্রীকর্মী ছিলেন। হলদিয়া অভিমুখী বাসটিকে ঝেতলার খালের রেলিং ভেঙে ঝুলতে দেখা যায়। সেই অবস্থায় স্থানীয়রাই উদ্ধারকার্যে হাত লাগায় প্রথমে। খবর দেওয়া হয় পুলিশকে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। তারপর বাসটিকে ক্রেন দিয়ে তোলা হয়। স্থানীয়দের ধারণা, এই এলাকায় প্রায়শই বেপরোয়া গতির জন্য দুর্ঘটনা ঘটে। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয় না।












Click it and Unblock the Notifications