মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় একযোগে মুখ্যমন্ত্রীকে তোপ লকেট, বাবুলের

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী তরজা। এই সরকারের আমলে একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে। যা নিয়ে বিরোধীরা এদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠড়ায় দাঁড় করিয়েছে।

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী তরজা। এই সরকারের আমলে একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে। যা নিয়ে বিরোধীরা এদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। মাঝেরহাট কাণ্ডে অনেক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে সরকার তা স্বীকার করে বিবৃতি দিচ্ছে না বলে অভিযোগ বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র।

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীকে তোপ লকেট, বাবুলের

বাবুল বলেছেন, এই ঘটনা খুব দুঃখের। তবে সমস্যা হল, সংবাদমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন বলাবলি হচ্ছে যে ৪-৫ জনের প্রাণ গিয়েছে, তখন দার্জিলিং থেকে মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন কারও প্রাণ যায়নি। সমস্যা হল তিনি স্বীকারই করেন না যে পশ্চিমবঙ্গে কোনও সমস্যা রয়েছে।

এদিকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও রাজ্য সরকারকে তোপ দেগেছেন সরাসরি। তিনি বলেন, পোস্তা ব্রিজ ভাঙার পরে ফের এমন দিন দেখতে হবে কল্পনা করতে পারিনি। কত যে মানুষ ব্রিজের নিচে পড়ে রয়েছেন কেউ জানে না। ঘটনা হল নীল সাদা রঙ করে সবকিছু হচ্ছে, রক্ষণাবেক্ষণ কিছুই হচ্ছে না। এটাই সবচেয়ে বড় কথা।

ঘটনা হল, ব্রিজ দুর্ঘটনা কাণ্ডে ১ জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। তবে বিরোধীদের দাবি আরও অনেকের মৃত্যু হয়েছে। অনেকে নিখোঁজ রয়েছেন। কংক্রিটের তলায় চাপা পড়ে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+