পশ্চিমবঙ্গের একাধিক বুথে পুনর্নির্বাচনের নির্দেশ কমিশনের! একনজরে বুথগুলি
পশ্চিমবঙ্গের তিন বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই তিনটে কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
পশ্চিমবঙ্গের তিন বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই তিনটে কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দ্বিতীয় দফায় এই কেন্দ্রে নির্বাচন হয়েছিল। দ্বিতীয় দফায় ৮০ শতাংশ বুথে ছিল কেন্দ্রীয় বাহিনী। ইসলামপুরে যেমন সাংবাদিক নিগ্রহের অভিযোগ উঠেছিল, বর্তমান সাংসদ মহঃ সেলিমের গাড়ি ভাঙচুর করা হয়েছিল ১৮ এপ্রিলের ওই নির্বাচনে।

যেসব বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে, সেই বুথগুলি হল,
১) ইসলামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৯ নম্বর ধোলোগাছ এসএসকে বুথ
২) ইসলামপুর বিধানসভা কেন্দ্রেরই ৩৭ নম্বর পাটাগোরা বালিকা বিদ্যালয়ের বুথ
৩) গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের ১৯১ নম্বর লোহাগাছি আদি বাসিপদা বুথ
West Bengal: Re-polling to be held at polling stations number 19 at Dhologachh SSK, 37-Patagora Balika Vidhyalay in Islampur assembly segment and polling station no. 191-Loha Gachhi Aadi Basipada in Goalpokhar assembly segment in Raiganj parliamentary constituency, on 29th April
— ANI (@ANI) April 27, 2019
১৮ এপ্রিল রায়গঞ্জে সাংবাদিক নিগ্রহ করা হয়েছিল। এই কেন্দ্রের গোয়ালপোখরে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। ইসলামপুরের পাটাগোড়ায় ভোট পরিদর্শনে যাওয়া সিপিএম প্রার্থী মহঃ সেলিমের গাড়ি ভাঙচুর করা হয়েছিল।












Click it and Unblock the Notifications