গুপ্তচর সংস্থা RAW-এর দফতরের ১০ তলা থেকে ঝাঁপ আধিকারিকের! চাঞ্চল্য রাজধানীতে
রাজধানীর বুকে চাঞ্চল্যকর ঘটনা! ভারতীয় গুপ্তচর সংস্থা 'র' (RAW)- এর দফতরের ১০ তলা থেকে ঝাঁপ এক আধিকারিকের। দিল্লির লোধি কলোনিতে (Lodhi Colony) অবস্থিত ওই দফতর। আর সেখানেই এই ঘটনা। আর তা ঘিরেই চাঞ্চল্যকর এই ঘটনা। প্রাথমিক
RAW Officer Suicide: রাজধানীর বুকে চাঞ্চল্যকর ঘটনা! ভারতীয় গুপ্তচর সংস্থা 'র' (RAW)- এর দফতরের ১০ তলা থেকে ঝাঁপ এক আধিকারিকের। দিল্লির লোধি কলোনিতে (Lodhi Colony) অবস্থিত ওই দফতর। আর সেখানেই এই ঘটনা। আর তা ঘিরেই চাঞ্চল্যকর এই ঘটনা। প্রাথমিক ভাবে এই ঘটনা সাধারণ একটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

যদিও ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছন গুপ্তচর সংস্থার আধিকারিকরা। পৌঁছে যায় দিল্লি পুলিশও। কার্যত ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে প্রাথমিক তদন্তে দিল্লি পুলিশ জানাচ্ছে, ওই অফিসার দীর্ঘদিন ধরেই একটা মানসিক চাপে ছিল। আর সেই কারনেই সম্ভবত এই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। এর থেকে বেশি কিছুই জানানো হয়নি।
বলে রাখা প্রয়োজন, নিরাপত্তার স্বার্থে বিশেষ কিছু জানানো হচ্ছে না বলেই খবর। যেহেতু এই ঘটনা দেশের গুপ্তচর সংস্থা 'র' (RAW)- এর সঙ্গে যুক্ত তাই বিষয়টি যথেষ্ট সংবেদনশীল বলেই মনে করা হচ্ছে। ফলে আত্মহত্যার বিশেষ বিশেষ কোনও তথ্য দেওয়া হচ্ছে না বলেই জানা যাচ্ছে। তবে খোদ 'র' (RAW)- এর দফতরে এই ঘটনা ঘিরে প্রশাসনিক মহলেও যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে।
উচ্চস্তরে বিষইয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। এমনকি এই ঘটনা যথেষ্ট হাইপ্রোফাইল বলেও মনে করা হচ্ছে বলে প্রকাশিত খবরে দাবি করা হচ্ছে। প্রকাশিত খবর বলছে, এভাবে 'র' আধিকারিকের আত্মহত্যার ঘটনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আধিকারিকের পরিচয়ের বিষয়ে গোপনীয়তা রাখা হচ্ছে।
এমনকি দিল্লি পুলিশের তরফেও বিষয়টি নিয়ে যথেষ্ট সতর্কতা নেওয়া হচ্ছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ফলে দিল্লি পুলিশের শুধুমাত্র মানসিক অবসাদে থাকার কথাই শুধুমাত্র জানানো হয়েছে। তবে কেন ওই আধিকারিক মানসিক অবসাদে ছিলেন তা এখনও স্পষ্ট নয়। এমনকি এই বিষয়ে কিছুই জানানো হয়নি। পারিবারিক নাকি অন্য কিছু তা এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications