খাদ্যদ্রব্য নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে বেহালার রেশন দোকানে রত্না চট্টোপাধ্যায়
খাদ্যদ্রব্য নিয়ে অভইযোগ খতিয়ে দেখতে বেহালার রেশন দোকানে রত্না চট্টোপাধ্যায়
বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে করোনা মহামারীর পরিস্থিতিতে ওয়ার্ডের দীর্ঘদিন ধরে কাউন্সিলরের অনুপস্থিতিতে সাধারণ দরিদ্র মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ্যায়। গত পয়লা মে থেকে রেশন দোকানের মাধ্যমে বিনামূল্যে যে সমস্ত খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে তার পরিমাপ ও মান নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছিল রত্না চট্টোপাধ্যায়ের কাছে।

আজ সকাল থেকেই তিনি বেরিয়ে পড়েন সরেজমিনে খতিয়ে দেখতে সেই সব সমস্ত অভিযোগ। ওয়ার্ডের প্রায় বেশিরভাগ রেশন দোকানে গিয়ে তিনি রেশন দোকানের মালিক এবং গ্রাহকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন বেশিরভাগ রেশন দোকানে খাদ্য সামগ্রী সঠিকভাবে দেয়া হলেও কয়েকটি দোকানে বেশ কিছু সমস্যা ছিল। তিনি তৎক্ষণাৎ ওই দোকানে দাঁড়িয়ে ওই সমস্ত সমস্যার সমাধান করেন।
তার এই তৎপরতায় সাধারণ মানুষ জানান তারা খুশি। তিনি আরো বলেন আগামী দিনেও তার এই নজরদারি চলবে। ওয়ার্ডের সাধারণ মানুষ যাতে রাজ্যের দেয়া ত্রাণসামগ্রী থেকে কোন ভাবেই বঞ্চিত না হন তার দিকে তিনি সতর্ক দৃষ্টি রাখবেন।












Click it and Unblock the Notifications