একাকী প্রাক্তন মেয়র, বিয়ের পর এই প্রথম শোভনকে ছাড়া ভোট রত্নার! দেখুন ভিডিও

সঙ্গে কোনও সঙ্গিনী থাকলেই বিপদ বাড়তে পারে, ভোট দিতে আসা নিয়ে এমনই হুমকি পেয়েছিলেন বলে ২৪ ঘণ্টা আগেই দাবি করেছেন কলকাতার মেয়র শোভর চট্টোপাধ্যায়।

সঙ্গে কোনও সঙ্গিনী থাকলেই বিপদ বাড়তে পারে, ভোট দিতে আসা নিয়ে এমনই হুমকি পেয়েছিলেন বলে ২৪ ঘণ্টা আগেই দাবি করেছেন কলকাতার মেয়র শোভর চট্টোপাধ্যায়। এরপর এদিন দক্ষিণ কলকাতায় নিজের এলাকায় যাবতীয় জল্পনা সরিয়ে একাই ভোট দিতে এলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা এককালে তৃণমূলের দাপুটে নেতা শোভন চট্টোপাধ্যায়।

একাকী প্রাক্তন মেয়র, বিয়ের পর এই প্রথম শোভনকে ছাড়া ভোট রত্নার! দেখুন ভিডিও

এদিন, বাড়িতে ঢোকবার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শোভন চট্টোপাধ্যায় সাফ জানান,'কেন বাড়িতে ঢোকবার প্রোগ্রাম থাকবে..?যে জায়গায় দাঁড়িয়ে আমি বাড়ির থেকে বঞ্চিত হয়েছি,.. তাতে বাড়িতে ঢোকবার কোনও প্রশ্নই নেই। .. '

তবে বিয়ের পর এই প্রথমবার স্বামী শোভন চট্টোপাধ্যায়কে ছাড়াই ভোট দিতে আসেন স্ত্রী রত্না চট্টোপাধ্য়ায়। সঙ্গে ছিলেন শোভন ,রত্নার কন্যা ও পুত্র। সন্তানদের নিয়ে এদিন নিজের কেন্দ্রে ভোট দেন রত্না চট্টোপাধ্যায়।

ভোট দিয়ে আসার পর, রত্না জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ওপর আস্থা রেখেছেন দক্ষিণ কলকাতার বিষয়ে। আর সেই পার্টির সেই আস্থাভাজন কর্মী হয়ে যে তিনি সন্তুষ্ট তা জানাতে ভোলেনননি রত্না চট্টোপাধ্য়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+