খুনের ষড়যন্ত্র করছে ও! বৈশাখীর কিছু হলে দায়ী থাকবে রত্না, পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে লিখলেন শোভন

বান্ধবী বৈশাখীর নিরাপত্তা নিয়ে চিন্তিত শোভন চট্টোপাধ্যায়। গত কয়েকদিন আগেই বৈশাখীকে ল্যাম্পপোস্টে বেঁধে মারার হুমকি দিয়েছেন রত্না। এরপর থেকেই কার্যত ভয়ে কাঁটা বৈশাখী। এমনকি এরপরেই নিরাপত্তার অভাব বোধ করে পুলিশের দ্বারস্থ

বান্ধবী বৈশাখীর নিরাপত্তা নিয়ে চিন্তিত শোভন চট্টোপাধ্যায়। গত কয়েকদিন আগেই বৈশাখীকে ল্যাম্পপোস্টে বেঁধে মারার হুমকি দিয়েছেন রত্না। এরপর থেকেই কার্যত ভয়ে কাঁটা বৈশাখী। এমনকি এরপরেই নিরাপত্তার অভাব বোধ করে পুলিশের দ্বারস্থ হন তিনি। যে কোনো মুহূর্তে তাঁর উপর হামলা হতে পারে।

এই আশঙ্কা প্রকাশ করেই কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দেন কানন-বান্ধবী! যা নিয়ে নতুন করে সংঘাতের রাস্তায় শোভন-বৈশাখী এবং রত্না। আর এই বিতর্কের মধ্যেই এবার বান্ধবীর নিরাপত্তায় ময়দানে শোভন!

বৈশাখীর ক্ষতি হলে দায়ী থাকবেন রত্না

বৈশাখীর ক্ষতি হলে দায়ী থাকবেন রত্না

লাগাতার হুমকি। যে কোনও সময়ে হতে পারে হামলা। আর এতে বৈশাখীর ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন প্রাক্তন মেয়র। আর সেই কারণে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি লিখলেন শোভণ চট্টোপাধ্যায়। আর সেখানে বৈশাখীর জন্যে নিরাপত্তা ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, পুলিশকে দেওয়া চিঠিতে শোভনবাবুর হুমকি, যদি কোনও ক্ষতি হয় বৈশাখীর তাহলে এর জন্যে সম্পূর্ণ ভাবে দায়ী থাকবেন রত্না চট্টোপাধ্যায়। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য কর‍তে চাননি রত্না চট্টোপাধ্যায়।

বিস্ফোরক অভিযোগ!

বিস্ফোরক অভিযোগ!

গত কয়েকদিন আগেই রত্নাদেবী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, বৈশাখী কি বিষাক্ত কিছু খাওয়াচ্ছেন শোভনবাবুকে। এমনকি তাঁকে মেরে ফেলার ছক কষা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন বৈশাখী। কার্যত এরপরেই বিস্ফোরক শোভন। তাঁর দাবি, বৈশাখী নয়, তাঁকে খুন করার চেষ্টা করছেন রত্না চট্টোপাধ্যায়। মাঝখান থেকে বৈশাখীকে বলির পাঁঠা করার ষড়যন্ত্র চলছে। ফলে পুলিশ কমিশনারের কাছে বাড়তি নিরাপত্তার দাবি জানিয়েছেন শোভনবাবু। যদিও এখনো পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

রত্নার বিরুদ্ধে অভিযোগ বৈশাখীর

রত্নার বিরুদ্ধে অভিযোগ বৈশাখীর

রত্নাদেবীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করে চিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর হুঁশিয়ারি রত্নাদেবী তাঁকে দিয়েছেন বলে অভিযোগ। এক সংবাদমাধ্যমের মাধ্যমে রত্না চট্টোপাধ্যায় তাঁকে এহেন হুঁশিয়ারি দিয়েছেন বলে দাবি। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দাবি, রত্নাদেবী এখন বিধায়ক হয়েছেন। প্রশাসনের ক্ষমতা রয়েছে তাঁর হাতে। ফলে তিনি আতঙ্কিত বলে ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন বৈশাখীদেবী। গত কয়েকদিন আগেই কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন শোভন বান্ধবী।

মুখ খুলেছেন রত্না

মুখ খুলেছেন রত্না

অন্যদিকে গত কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে শোভন-বৈশাখীর এক হওয়া নিয়ে মুখ খুলেছেন রত্না চট্টোপাধ্যায়। বিষয়টিকে চূড়ান্ত নোংরামির পর্যায়ে শোভনবাবু নিয়ে গিয়েছেন বলেও দাবি করেছেন রত্নাদেবী। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রত্নাদেবী বলেন, শোভনবাবু এবং বৈশাখী পাগল হয়ে গিয়েছে। তবে তিনি এখনও দেশের আইনের উপর ভরসা রাখেন বলে জানিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। কার্যত কিছুটা মেজাজ হারিয়েই রত্নাদেবী বলেন, কীভাবে একজন অন্যের স্ত্রী অন্য আরেকজন পুরুষের নাম ব্যবহার করতে পারেন? দু'জনেই রাঁচির পাগলা গারদ থেকে ছাড়া পেয়ে এসেছে। তবে রাজ্যের মানুষ সবটা দেখছে বলে দাবি তৃণমূলে এই বিধায়কের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+