শোভন-বৈশাখীর বিয়ে নিয়ে কী প্রতিক্রিয়া রত্নার, মন্তব্য-পাল্টা মন্তব্যে জমজমাট তরজা
শোভন-বৈশাখীর বিয়ে নিয়ে কী প্রতিক্রিয়া রত্নার, মন্তব্য-পাল্টা মন্তব্যে জমজমাট তরজা
একদিকে শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদ নিয়ে মামলা চলছে। আবার স্বামী মনোজিৎ মণ্ডলের থেকে বিবাহ বিচ্ছেদ চেয়েচেন শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই বৈশাখী-শোভনের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে উঠল। বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভনের সঙ্গে বিয়ে নিয়ে তাৎপর্যপূর্ণ মত প্রকাশ করার পরই পাল্টা প্রতিক্রিয়া দিলেন শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায়ও।

শোভন চট্টোপাধ্যায়কে ডিভোর্স প্রসঙ্গে রত্না
রত্নার সাফ কথা, শোভন-বৈশাখীর বিয়ের কোনও প্রশ্নই নেই। শোভন চট্টোপাধ্যায়কে ডিভোর্স দিলে তো তারপর বিয়ের প্রশ্ন। বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত। এই বিষয়ে আমার কিছু বলার নেই। ৩ বছর আগে একটা সম্পর্ক থেকে বেরিয়েছিলেন, এবার সেটা নিজে মুখেই স্বীকার করলেন। বৈশাখীর কথার প্রত্যুত্তরে রত্না সাফ জানিয়ে দিলেন, শোভন চট্টোপাধ্যায়কে তিনি ডিভোর্স দেবেন না।

শোভন-বৈশাখীর বিয়ে নিয়ে প্রতিক্রিয়া রত্নার
শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায়ের কথায়, আমি ডিভোর্স দিলে তো শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাঘ্যায় বিয়ে করবেন। ওঁদের বিয়ে হবে কি না আমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। বৈশাখী যেমন ডিভোর্সের ব্যাপারে নিজে সিদ্ধান্ত নিয়েছেন, তেমনই আমি বিবাহ বিচ্ছেদ চাই কি না, সেটা আমরা ব্যক্তগিত সম্পর্ক। এই জীবনে আর শোভন চট্টোপাধ্যায় ডিভোর্স পাবেন না। তাই বৈশাখী-শোভনের বিয়ের প্রশ্নই নেই।

শোভনের সঙ্গে বিয়ে নিয়ে কী বলেছিলেন বৈশাখী
বৈশাখী সম্প্রতি স্বামী মনোজিৎ মণ্ডলের থেকে বিবাহ বিচ্ছেদ চেয়েছেন। তারপরই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন। বৈশাখী বলেন, শোভনের সঙ্গে আমার বিয়ে হবে কি না তা সময়ই বলবে। শোভন আর আমার সম্পর্ক একটা স্বপ্নের মতো। একটা সুন্দর স্বপ্নের মতো আমাদের প্রতিটা দিন কাটে।

চার হাত এক হওয়া প্রসঙ্গে বৈশাখী বনাম রত্না
তবে কি এবার চার হাত এক হবে? তার উত্তরেই বৈশাখী বলেন, তা সময়ই বলবে। আর প্রত্যুত্তরে রত্না জানান, এ জীবনে আর নয়। তিনি চাইলে তো তবে চার হাত এক হবে। তিনি এ জীবনে ডিভোর্স দেবেন না। অতীতেও রত্না-শোভন-বৈশাখীর ত্রিকোণ সম্পর্ক নিয়ে তোলপাড় হয়েছে, আবারও উত্তাল হচ্ছে পরিস্থিতি।

রত্না বনাম শোভন, সৌজন্য বৈশাখী
এর আগে শোভন চট্টোপাধ্যায় নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তি বৈশাখীর নামে লিখে দিয়েছেন বলে দাবি করেন রত্না। এমনকী শোভনকে খুন করা হতে পারে বলেও অভিযোগ করেছিলেন তিনি। শোভন পাল্টা স্ত্রীকেই কাঠগড়ায় তুলে বলেছিলেন, রত্না ব্যাভিচারিনী। তাই বিচ্ছেন চেয়েছিলাম। তার বছর আগে নেওয়া সিদ্ধান্তটা যথার্থ ছিল। বৈশাখী-শোভন মিলে কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। তা নিয়েও বিতর্ক বেধেছিল। পাল্টা শোভনের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন রত্না।












Click it and Unblock the Notifications