শোভন তৃণমূলে ফিরলে রত্নার কী অবস্থান, জল্পনার পারদ চড়তেই এল তাৎপর্যপূর্ণ বার্তা
শোভন চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া আসন থেকে একুশের ভোটে নির্বাচিত হয়েছেন রত্না। ইতিমধ্যে বিধানসভায় পা দিয়ে বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন তিনি। এবার সেই রত্নাই জানিয়ে দিলেন, তাঁকে নিয়ে আপত্তি ছিল শোভনবাবুদের।
শোভন চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া আসন থেকে একুশের ভোটে নির্বাচিত হয়েছেন রত্না। ইতিমধ্যে বিধানসভায় পা দিয়ে বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন তিনি। এবার সেই রত্নাই জানিয়ে দিলেন, তাঁকে নিয়ে আপত্তি ছিল শোভনবাবুদের। তাঁর কোনও আপত্তি নেই শোভন একা বা বৈশাখীকে নিয়ে তৃণমূলে ফিরলে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিকের পর শোভনকে নিয়ে জল্পনা
একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিকের পর শোভন ও বৈশাখী তাঁর দরাজ প্রশংসা করেন। তার জেরেই জল্পনার পারদ চড়ে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ও শোভনবাবুর পক্ষ থেকে অনেক অভিনন্দন। উনি একজন সুশাসক। ওঁর কাছে আমরা ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। ঘরওয়াপসি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি একটা সম্ভাবনার শিল্প। তাই সবসময় সমস্ত সম্ভাবনা থেকেই যায়।

রত্না বাউন্সার ওড়ালেন সপাটে, দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা
আর বৈশাখীর এই মন্তব্য নিয়েই চর্চা শুরু হয়েছে রাজ্য তাজনীতিতে। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফেরার পর শোভন-বৈশাখীরা ফের ঘরমুখী হবেন? এই প্রশ্ন রাখা হয়েছিল শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের উদ্দেশে। রত্না বাউন্সার ওড়ালেন সপাটে। তিনি বলেন, ওঁরা নাকি শুধুই শুভেচ্ছা জানিয়েছেন। আর ফিরবেন কি ফিরবেন না, দিদি তাঁদের নেবেন কি নেবেন না, সেটা দলের ব্যাপার আমার কিছু বলার নেই।

ওঁরা বরং বলেছিলেন এক মঞ্চে রাজনীতি করবেন না
বিধায়ক নির্বাচিত হয়ে রত্না চট্টোপাধ্যায় বলেন, আমি কখনও বলিনি ওঁরা থাকলে রাজনীতি করব না বা তৃণমূল করব না। ওঁরা বরং বলেছিলেন আমার সঙ্গে এক মঞ্চে রাজনীতি করবেন না। আমি এখন বিধায়ক। ওঁরা যদি মনে করেন, আমার সঙ্গে একমঞ্চে রাজনীতি করবেন, আসবেন। কিন্তু আমাকে আর তৃণমূল থেকে সরানোর জায়গা রইল না।

বেহালা পূর্ব আসন ছাড়বেন শোভনের জন্য? রত্নার জবাব
এমন প্রশ্নও রত্নার কাছে ওঠে, যদি শোভন চট্টোপাধ্যায় ফিরলে বেহালা পূর্ব আসন ছাড়তে হয় ছাড়বেন? রত্না বলেন, কেন ছাড়ব, কী জন্য ছাড়ব। ছাড়ার কোনও কারণই নেই। মমতাদি যদি বলেন ছেড়ে দিতে, ওখানে ফের দিদির জন্য উপনির্বাচন হবে, আমি হাসতে হাসতে ছেড়ে দেব। শোভনের জন্য ছাড়ার প্রশ্নই নেই।

কৃতজ্ঞতা জানাতে আবেগতাড়িত পোস্ট করেন রত্না
প্রসঙ্গত উল্লেখ্য, বেহালা পূর্বে জয়যুক্ত হওয়ার পর রত্না চট্টোপাধ্যায় বেহালাবাসীকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগতাড়িত এক পোস্ট করেন রত্না। সেই পোস্টে রত্না লেখেন- আজ মনের খোলা জানালায় খুশির বৈশাখী হাওয়া ফেলে আসা অতীতে কিছু ধূসর ক্ষতের উপর প্রশান্তির প্রলেপ দিয়ে গেল। রত্নার শব্দচয়ন নিয়েও সেইসময় থেকেই চর্চা শুরু হয়।












Click it and Unblock the Notifications