শোভনবাবু, রাস্তায় নেমে একবার যাচাই করুন নিজেকে! দলবদলের জল্পনায় পরামর্শ রত্না চট্টোপাধ্যায়ের

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের রুদ্ধদ্বার বৈঠকের পরই জল্পনার সূত্রপাত হয়েছিল। বৈঠক শেষে বৈশাখীর বার্তা শোভনদা সাফ জানিয়েছেন, রত্নার সঙ্গে তিনি এক মঞ্চে রাজনীতি করবেন

তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের রুদ্ধদ্বার বৈঠকের পরই জল্পনার সূত্রপাত হয়েছিল। বৈঠক শেষে বৈশাখীর বার্তা শোভনদা সাফ জানিয়েছেন, রত্নার সঙ্গে তিনি এক মঞ্চে রাজনীতি করবেন না। এই কথার পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন রত্নাদেবী। তাঁর জবাব, শোভন চট্টোপাধ্যায় বোধহয় এখনও ঘোরের মধ্যে রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করে দলে!

মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করে দলে!

রত্না বলেন, শোভন চট্টোপাধ্যায় যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করে দলে ঢুকবেন, তবে তিনি ভুল ভেবেছেন। আমার তো মনে তিনি এখনও মানসিক স্থিরতা পাননি। বৈশাখীর কথার প্রেক্ষিতেই সাফ জবাব দেন রত্না। তিনি বলেন, আগে ঘটা করে মঞ্চ সাজিয়ে শোভন চট্টোপাধ্যায় ঘোষণা করুন তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন, তারপর তাঁর শর্ত নিয়ে জবাব দেব।

শোভনের তৃণমূলের ফেরা নিয়ে বৈশাখীর বার্তা

শোভনের তৃণমূলের ফেরা নিয়ে বৈশাখীর বার্তা

বৈশাখী এদিন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বলেন, শোভনদাই ঠিক করবেন তিনি কোন দিকে যাবেন, কোন দলে সক্রিয় হবেন। তিনি জানান, শোভনদা কী হলে কী করবেন, তা দলনেত্রীকে জানিয়ে দিয়েছেন। তাঁর অবস্থান পরিস্কার। রত্না থাকলে শোভন ফিরবেন না তৃণমূলে।

আগে শোভনবাবু মঞ্চ সাজিয়ে ঘোষণা করুন

আগে শোভনবাবু মঞ্চ সাজিয়ে ঘোষণা করুন

এই কথা প্রসঙ্গে রত্না বলেন, শোভনবাবু মঞ্চ সাজিয়ে ঘটা করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবা তাঁর আগে কোথাও একটা মঞ্চ সাজিয়ে ঘোষণা করা উচিত, তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। আমি তার পর আমার সিদ্ধান্ত জানাব। তৃণমূলে থাকব না যাব ঠিক করব।

নিজেকে একবার যাচাই করে নিন রাস্তায় নেমে

নিজেকে একবার যাচাই করে নিন রাস্তায় নেমে

তিনি বলেন, আমাকে পদটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনবাবুর উপর আমার তৃণমূলে থাকা না থাকা নির্ভর করে না। তাঁকে দেখে আমি পার্টিটা করি না। তিনি থাকলেন না গেলেন, তাতে আমার কিছু এসেও যায় না। এসব ব্ল্যাকমেলিংয়ের আগে নিজেকে একবার যাচাই করে নিন রাস্তায় নেমে। যাচাই করে নিন, তাঁর সঙ্গে কোনও মানুষ আছে কি না।

পার্থর ইঙ্গিতবাহী মন্তব্যের পর জল্পনা বৃদ্ধি

পার্থর ইঙ্গিতবাহী মন্তব্যের পর জল্পনা বৃদ্ধি

পার্থ চট্টোপাধ্যায় এদিন ফের বলেন, শোভন কবে তৃণমূলে ফিরবেন, তা তিনিই জানেন। আর জানে দল। এই ইঙ্গিতপূর্ণ কথার পরই শোভনের তৃণমূলে ফেরার জল্পনা শুরু হয়। সম্প্রতি পুরসভা ভোটের আগে বিজেপিতে তাঁকে সামনে আনার তোড়জোড় শুরু হয়েছে। শোভনকে তলব করেছে কেন্দ্রীয় নেতৃত্বে। শোভন অবশ্য সেই ডাকে সাড়া দেয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+