মাসে ৩০ হাজার টাকা আয় সহ ১৫ দফা দাবিতে গণ অবস্থানে রেশন ডিলাররা
রাজ্যে রেশন ডিলারদের মাসিক আয়ের পরিমাণ ৩০ হাজার টাকা সুনিশ্চিত করার দাবি সহ মৌলিক ১৫ দফা দাবি নিয়ে রানি রাসমণি রোডে গণ অবস্থানে বসেন ডিলাররা।
রাজ্যে রেশন ডিলারদের মাসিক আয়ের পরিমাণ ৩০ হাজার টাকা সুনিশ্চিত করার দাবি সহ মৌলিক ১৫ দফা দাবি নিয়ে রানি রাসমণি রোডে গণ অবস্থানে বসেন ডিলাররা। তাঁদের দাবি অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের ডিলারদের চাল গম আটা ও চিনিতে কুইন্টাল প্রতি আড়াইশো টাকা কমিশন নির্ধারণ করতে হবে অথবা পশ্চিমবঙ্গে মাসে কমপক্ষে ৩০ হাজার টাকা আয় নিশ্চিত করতে হইবে।

এছাড়া সরকারকে রেশন ডিলার ও তাঁর পরিবারবর্গকে সরকারি স্বাস্থ্য বীমার আওতাভুক্ত করতে হবে। আগের মতো রেশন ডিলারের পার্টনারশিপ প্রথা চালু করা এবং পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটি অ্যাক্ট অনুযায়ী লাইফ পার্টনার রাখার নির্দেশ প্রদান করা এবং অংশীদার মৃত অথবা প্রত্যাহার ক্ষেত্রে একজন অংশীদার সম্পূর্ণ অংশ বহাল রাখার ব্যবস্থা করতে হবে।
এমন মোট ১৫ দফা দাবির সবকটি যদি না মানা হয় তাহলে ডিলাররা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।












Click it and Unblock the Notifications