Jyotipriya Mallick: ইডি হেফাজত শুনেই অজ্ঞান জ্যোতিপ্রিয় মল্লিক, মাথায় জল ঢেলে পরিস্থিতি সামলালেন মেয়ে

Ration corruption scam: শুনানি চলাকালীনই অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক। শুনানি চলাকালীন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। কিন্ত ইডি হেফাজতের নির্দেশ শোনার পরেই মাথা ঘুরে পড়ে যান বর্তমান বনমন্ত্রী। বসে পড়েন আদালতের মধ্যেই। আর এরপরেই একেবারে হৈচৈ বেঁধে যায়। আদালতের মধ্যেই অ্যাম্বুল্যান্স ডাকার জন্যে চিৎকার করতে থাকেন মন্ত্রীর আইনজীবীরা।

এই অবস্থায় দেখে বাবার কাছে ছুটে আসেন মেয়ে। মুখে চোখে জল দিতে থাকেন তিনি। অন্যদিকে আদালতের মধ্যে থাকা পুলিশ কর্মীরাও ছুটে আসেন। চেয়ারে বসে থাকা মন্ত্রীকে বাইরে নিয়ে আসা হয়। বসানো হয় একটি বেঞ্চে। চালিয়ে দেওয়া হয় পাখা। যদিও পরে বিচারকের ব্যক্তিগত এসি অফিসে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে।

Jyotipriya Mallick:

আইনজীবীদের অনুরোধ রেখেই বিচারক জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর অফিসে নিয়ে যাওয়ার অনুমতি দেন। এখন পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও আদালতের নীচেই কলকাতা পুলিশের বিশেষ এ্যাম্বুলেন্স তৈরি রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন আদালতের কাছে।

পরিস্থিতি বিচার করেই এহেন নির্দেশ দেওয়ারও আবেদনও জানান। সেই মতো প্রাক্তন খাদ্যমন্ত্রীকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ আদালত দিয়েছে বলে খবর। এমনকি বাড়ির খাবার দেওয়ার কথাও নির্দেশে উল্লেখ। পাশাপাশি প্রত্যেকদিন এক ঘণ্টা করে আইনজীবীদের সঙ্গেও দেখা করতে পারা যাবে বলেও জানানো হয়েছে।

যদিও হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিককে ইডির আধিকারিকরা নিয়ে যাবেন কিনা স্পষ্ট নয়। এই প্রসঙ্গে মন্ত্রীর আইনজীবীরা জানান, জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ খুবই। বমি পর্যন্ত করেছেন। বৃহস্পতিবার থেকে সেভাবে কোনও ওষুধ তাঁর দেওয়া হয়নি বলেও অভিযোগ। এই অবস্থায় অবিলম্বে চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে ইডির আধিকারিকরা কি করবেন তা এখনও স্পষ্ট নয় বলে দাবি তাঁদের।

উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবারই জ্যোতিপ্রিয় মল্লিকের সুগার থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে তাঁর বাড়িতে অভিযান করা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি ছিল, এই কারনে যদি জ্যোতিপ্রিয়ের কিছু হয় তাহলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+