রথযাত্রা ২০১৯: কোচবিহারের মদনমোহন মন্দিরে সাজো সাজো রব, চলছে প্রস্তুতি

অন্যান্য জায়গার মত জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হয় , কিন্তু কোচবিহারে রাজার সময়কাল থেকেই।

অন্যান্য জায়গার মতো কোচবিহারে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় কোচবিহারের রাজার শাসনকাল থেকেই। এখানে রথে চড়ে আসেন প্রাণের ঠাকুর মদন মোহন, এই রথযাত্রার দিন রথে করেই ঠাকুর মদনমোহন কোচবিহারে অবস্থিত তার মাসির বাড়িতে যান। এই দিনটি মদন মোহনের রথযাত্রাকে ঘিরেই সেজে ওঠে কোচবিহারের রথের মেলা।

মদনমোহন মন্দিরে সাজো সাজো রব

মদনমোহন মন্দিরে সাজো সাজো রব

কোচবিহারের মহারাজার সময়কাল থেকেই এই প্রচলন হয়ে এসেছে মদন মোহনের রথযাত্রা। মদনমোহন মন্দির থেকে বড় মদনমোহন কোচবিহারেই অবস্থিত ঠাকুরবাড়ি ধামরাই মন্দিরে তার মাসির বাড়িতে যান । সেখানেই সাত দিন থাকার পরে ফিরে আসে মদনমোহন মন্দিরে নিজের বাড়িতে ‌।

কোচবিহারের রথযাত্রা

কোচবিহারের রথযাত্রা

মদনমোহন রথযাত্রাকে কেন্দ্র করে এই কয়েকটা দিন জমে ওঠে ধামরাই মন্দিরে মেলা । আর এই মেলা দেখতে ভিড় জমান কোচবিহার তথা পাশাপাশি পার্শ্ববর্তী জেলার মানুষ ।

 রথা সাজানোর কাজ শুরু

রথা সাজানোর কাজ শুরু

ধামরাই মন্দিরে এই মুহূর্তে শেষবেলার প্রস্তুতি। রথে চলছে রং এর প্রলেপ । পাশাপাশি বিভিন্ন রং দিয়ে সাজানো হচ্ছে রথ , মেলার জন্য তৈরি হচ্ছে ছোট ছোট দোকান আগামীকাল মদনমোহন মন্দির এসে পৌঁছাবে আর সেই রথে করে বৃহস্পতিবার মদনমোহন মন্দির থেকে দাঙ্গায় মন্দিরে যাবেন ঠাকুর মদনমোহন ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+