Rath Yatra 2024: গুপ্তিপাড়ার ২৮৫ বছরের প্রাচীন রথ, সূচনা করলেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়
বাংলার প্রসিদ্ধ রথযাত্রা গুলোর মধ্যে অন্যতম হুগলির গুপ্তিপাড়া রথযাত্রা। শোনা যায় ১৭৪০ সালে এই রথ উৎসব শুরু করেন মধুসুদানন্দ। সাধারণ রথের সঙ্গে বা পুরীর রথের সঙ্গে গুপ্তিপাড়ার রথের পার্থক্য আছে। পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলা হয়। আর গুপ্তিপাড়ার রথকে বলে বৃন্দাবন জিউর রথ।
এ বছর গুপ্তিপাড়ার রথ যাত্রা ২৮৫ বছরে পা দিল। বছরের অন্যসময়ে ঐতিহ্যপূর্ণ বৃন্দাবনচন্দ্র মঠের পাশে বছরভর এই রথ পেল্লাই টিনের খাঁচায় ভরা থাকে। এই রথ চারতলা, উচ্চতা প্রায় ৩৬ ফুট, দৈর্ঘ্য ও প্রস্থ ৩৪ ফুট করে। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় এক কিলোমিটার দূরে গোঁসাইগঞ্জ-বড়বাজারে মাসির বাড়ি, মানে যা 'গুণ্ডিচা' বাড়ি নামেই বেশি পরিচিত গুপ্তিপাড়া রথযাত্রার একটি একান্ত নিজস্ব বিশেষত্ব আছে। আজ দুপুর ১২টায় প্রথম পর্যায়ের রথ টান হল হুগলীর গুপ্তিপাড়ায়।

গুপ্তিপাড়ায় এবার রথের রশিতে টান দিয়ে সূচনা করেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন তিনি। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়েয়ের জনপ্রিয়তা টেলিভিশন রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ানের জন্য।
রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাজির হয়েছিলেন অনেকেই। মহাসমারোহে গোটা দেশে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। কলকাতা শহরে রথের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় রথযাত্রা উদযারন করা হচ্ছে মহাসমারোহে।
এই প্রথম পুরীতে ২ দিন ধরে উদযাপিত হবে রথযাত্রা উৎসব। রথের রশিতে চান পড়েছে বিকেল চারটেয়। একই দিনে নেত্র উৎসব এবং নবযৌবন উৎসব উদযাপিত হচ্ছে। সেকারণেই ২ দিন ধরে হচ্ছে রথযাত্রা। ৫৩ বছর পর প্রথম ২ দিনের রথযাত্রা উৎসব হচ্ছে পুরীতে। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications