কাঁটা হতে পারে 'তৃণমূলী' নির্দলরা! এবার মমতার ওয়ার্ডেই মনোনয়ন জমা ক্ষুব্ধ বিদায়ী কো-অর্ডিনেটরের

কাঁটা হতে পারে 'তৃণমূলী' নির্দলরা! এবার মমতার ওয়ার্ডেই মনোনয়ন জমা ক্ষুব্ধ বিদায়ী কো-অর্ডিনেটরের

কলকাতার পুরসভার (Kolkata Municipal Election 2021) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১ ডিসেম্বর, বুধবার। শেষ। দিনেই তৃণমূলের (Trinamool Congress) নির্দলদের (Independent) ছড়াছড়ি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ওয়ার্ডে টিকিট না পেয়ে দলনেত্রীর ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছে বিদায়ী কো-অর্ডিনেটর রতন মালাকার (Ratan Malakar)। অন্যদিকে, ৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বোন তনিমা চট্টোপাধ্যায় (Tanima Chatterjee)।

শুরু থেকেই প্রচারে অনুপস্থিত

শুরু থেকেই প্রচারে অনুপস্থিত

যেদিন কলকাতার পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তারপরের দিন থেকেই ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচার নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাদরী বন্দ্যোপাধ্যায়। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তিনি। তবে প্রথ দিন থেকেই প্রচারে অনুপস্থিত রতন মালাকার।

শুরু থেকেই তৃণমূলের সঙ্গে

শুরু থেকেই তৃণমূলের সঙ্গে

শুরু থেকেই রয়েছেন তৃণমূলের সঙ্গে। সুব্রত মুখোপাধ্যায় যেবার কলকাতার মেয়র হন, সেই বার অর্থাৎ ২০০ সালে ৭১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রতন মালাকার। সাধারণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পছন্দ করতেন। ২০০৫ সালে তাঁকে ৭৩ নম্বর ওয়ার্ডে সরিয়ে আনা হয় তাঁকে। তার পর থেকে ২০১০, ২০১৫ সালে এই মুখ্যমন্ত্রী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড থেকেই জয়ী হন রতন মালাকার। কিন্তু এবার প্রার্থী তালিকায় নাম না থাকায় কিছুটা তো অভিমানী বটেই। কেন তাঁকে প্রার্থী করা হল না, তা নিজেই বুঝে উছতে পারছেন না। মনোনয়ন জমা দেওয়ার পরে এদিন তিনি জানিয়েছেন কারও বিরুদ্ধেই কিছু বলতে চান না।

 ৭০ নম্বর ওয়ার্ডে নির্দল সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়

৭০ নম্বর ওয়ার্ডে নির্দল সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়

শুধু ৭৩ নম্বর ওয়ার্ডেই নয়, ৭০ নম্বর ওয়ার্ডেও তৃণমূলের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধেই দাঁড়িয়ে পড়েছে অপর এক 'ঘরে'র লোক। কলকাতা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী তালিকায় নাম না দেখে আগেই নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। ২০১৫-তে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়কে হারানো বিজেপির অসীম বসু এবার এই ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী।

৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল তনিমা চট্টোপাধ্যায়

৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল তনিমা চট্টোপাধ্যায়

তৃণমূলের প্রার্থী তালিকায় নাম ছিল সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের। সেই অনুযায়ী তিনি নাম ঘোষণার পরের দিন প্রচারও শুরু করেন। কিন্তু সেই সময় থেকেই মনোনয়নের দাবি করে ধরনায় বসেছিলেন বিদায়ী কোঅর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়। এরপর দলের তরফ থেকে তনিমা চট্টোপাধ্যায়ের কাছ থেকে প্রতীক নিয়ে নেওয়া হয়। শেষে তৃণমূলের তরফে সুদর্শনা মুখোপাধ্যায়কেই ৬৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এদিন ৬৮ নম্বর ওয়ার্ড থেকে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।

কড়া বার্তা তৃণমূলের

কড়া বার্তা তৃণমূলের

৪ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে তৃণমূলের তরফে এইসব নেতানেত্রীদের ক্ষোভ প্রশমনের চেষ্টা হবে বলে জানা গিয়েছে। তবে এর মধ্যে রতন মালাকার এবং সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার। তিনি বলেছেন, ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+