বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার মহেশতলায়

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার মহেশতলায়

মৎস্যজীবীদের জালে বিরল প্রজাতির কুড়ি কেজির কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ‌‌‌২৪ পরগনার মহেশতলায়।

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার মহেশতলায়

জানা গিয়েছে, প্রতিদিনের মতন আজও গঙ্গা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ষাটোর্ধ্ব মৎস্যজীবী সত্যজিৎ সিং। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের হেতালখালি সংলগ্ন এলাকায় মাছ ধরছিলেন তিনি। সে সময়ই ওই মৎস্যজীবির জালে ধরা পড়েছে এই বিরল প্রজাতির কচ্ছপ।

সোনালী রঙের এই কচ্ছপকে দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহেশতলা থানায়। মহেশতলা থানার পুলিশ এসে কচ্ছপটি উদ্ধার করে বনদপ্তরের কর্মীদের কাছে পাঠিয়েছে। বনদফতর জানিয়েছে কচ্ছপটির আনুমানিক ওজন প্রায় ২০ কেজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+