বিরল প্রজাতির লোমশ মাকড়শা উদ্ধার বালুরঘাটে, চাঞ্চল্য এলাকায়
বিষাক্ত এক বিরল প্রজাতির লোমশ মাকড়শা উদ্ধার হল বালুরঘাট থানার হাজিপুর এলাকা থেকে।
বিষাক্ত এক বিরল প্রজাতির লোমশ মাকড়শা উদ্ধার হল বালুরঘাট থানার হাজিপুর এলাকা থেকে। ওই বিষাক্ত লোমশ মাকড়শা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বালুরঘাট থানার হাজিপুর এলাকায়। বনদফতর ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মাকড়শাটি ট্যারেন্টুলা প্রজাতির।

ঘটনার পর খবর দেওয়া হয় বালুরঘাট বনদফতরে। ফের লোমশ মাকড়শা উদ্ধার করার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে বালুরঘাটে।
গত বছর চলন্ত রেলে ট্যারেন্টুলা প্রজাতির মাকড়শা কামড়ে মৃত্যু হয় একজনের। এরপরই ট্যারেন্টুলা আতঙ্কে আতঙ্কিত সাধারণ মানুষ।
বুধবার সকাল ১১ টা নাগাদ বালুরঘাট থানার হাজিপুর এলাকার গৌড় সূত্রধরের বাড়ির দরজার সামনে একটি বিরল প্রজাতির লোমশ মাকড়শা দেখা যায়। সাধারণ প্রজাতির মাকড়সার থেকে আলাদা হওয়ায় তার সন্দেহ হয় মাকড়শাটি ট্যারেন্টুলা প্রজাতির।
মাকড়শাটি একটি কৌটোর মধ্যে আটকে রেখে বুধবার বনদফতরে খবর দেন তিনি। এদিকে বিরল প্রজাতির ট্যারেন্টুলা মাকড়শা উদ্ধারের খবর চাউর হতেই এলাকায় উপচে পড়ে ভিড়।
এই বিষয়ে গৌড় সূত্রধর জানান, ট্যারেন্টুলা প্রজাতির মাকড়শার সঙ্গে অনেকটাই মিল রয়েছে এটির। তিনি আরও জানান, ট্যারেন্টুলার মতোই বিষাক্ত হুল ও লোম রয়েছে। কিন্তু সঠিক কিনা সেটা বনদফতর বলতে পারবেন।
বনদফতরের কর্মীরা জানিয়েছেন, মাকড়শাটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাকড়শাটি ট্যারেন্টুলা না অন্য প্রজাতির তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications