মাছের জালে কেউটে, বিরল প্রজাতির সাপ ঘিরে চাঞ্চল্য সুন্দরবনে
মাছের জালে কেউটে, বিরল প্রজাতির সাপ ঘিরে চাঞ্চল্য সুন্দরবনে
মৎস্যজীবীদের আটোলে বিরল প্রজাতির কেউটে সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সুন্দরবনের মামুদপুর এলাকায়। সাপটিকে বনদফতরের হাতে তুলে দিয়েছে গ্রামবাসীরা।

বনদপ্তর ও গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের মাহমুদপুর গ্রামে গৌড়েশ্বর নদীর খাল থেকে এই বিরল প্রজাতির কেউটে সাপটি উদ্ধার হয়েছে। অন্যান্য দিনের মতোই এদিন নদীতে মাছ ধরতে যায় মহিতোষ বেড়া সহ অন্যান্য মৎস্যজীবীরা। সে সময়ই এই মৎস্যজীবীর জালে ধরা পড়ে সাপটি।
বনদফতর জানিয়েছে, কেউটে প্রজাতির এই সাপটি এখন বিরল। এই সাপটি লম্বায় ১২ ফুট। গায়ের কালো রংয়ের ওপর সোনালী ছাপ ছাপ। কোনভাবে খাবারের সন্ধানে দিক ভুল করে সুন্দরবনের জঙ্গল থেকে লোকালয়ে নদীর খালে ঢুকে পড়েছে। প্রাথমিকভাবে সাপটির স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষার পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন দফতরের কর্তারা।












Click it and Unblock the Notifications