ধর্ষণের পর মহিলার গায়ে লাগানো আগুনে নিজেই সেই পুড়ে 'ছাই' হয়ে গেল ধর্ষক

ধর্ষণের পর মহিলার গায়ের আগুন লাগিয়ে প্রমাণ লোপাট করতে চেয়েছিল। সেই আগনে পুড়ে মৃত্যু হল ধর্ষকেরই। নিজের মৃত্যু নিশ্চিত জেনে ধর্ষককে শাস্তি দিলেন নির্যাতিতাই।

ধর্ষণের পর মহিলার গায়ের আগুন লাগিয়ে প্রমাণ লোপাট করতে চেয়েছিল। সেই আগনে পুড়ে মৃত্যু হল ধর্ষকেরই। নিজের মৃত্যু নিশ্চিত জেনে ধর্ষককে শাস্তি দিলেন নির্যাতিতাই। দাউ দাউ আগুনে যখন পুড়ছেন মহিলা, জাপটে ধরেছিলেন অভিযুক্তকে। তাতেই পুড়ে মৃত্যু অভিযুক্ত ধর্ষকের। চাঞ্চল্যকর এই ঘটনা মালদহের মথুরাপুরে।

ধর্ষণের পর মহিলার গায়ে আগুন, সেই আগুনেই মৃত্যু ধর্ষকের

নির্যাতিতা মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিন বছর আগে স্বামীকে হারিয়েছিলেন মহিলা। চার মেয়ে রয়েছে তাঁর। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এক মেয়ে কর্মসূত্রে বাইরে থাকেন। আর দুই মেয়ে স্কুল আবাসনে থেকে পড়াশোনা করে। সুভাষ কলোনিতে একাই থাকতেন মহিলা। সঙ্গে থাকতেন এক দৃষ্টিহীন দেওর।

অভিযোগ, এই সুযোগ নিয়ে বিধবা মহিলাকে উত্যক্ত করত পিন্টু শেখ নামে পাড়ারই এক যুবক। সোমবার রাতে পিন্টু মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণ করে। তারপর কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে মহিলাকে। মহিলা অগ্নিদগ্ধ অবস্থায় আর্ত চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন। প্রতিবেশীরা ছুটে এসে তাঁর গায়ের আগুন নিভিয়ে ফেলেন।

তখন ঘরের ভিতরে দাউ দাউ করে জ্বলছেন যুবক। তাঁর গায়ের আগুনও নিভিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দুজনকে। পিন্টুর মৃত্যু হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মহিলা সুস্থ হওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে স্থানীয়দের একাংশের দাবি, ওই যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে সরে আসতে চাওয়ায় এই ঘটনা বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+