নির্যাতিতাকে দিনভর থানায় বসিয়ে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আদালতে পরিবার
ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে চূড়ান্ত অসহযোগিতা ও হয়রানির শিকার হলেন নির্যাতিতা। তাঁকে দিনভর বসিয়ে রাখা হল থানায়। সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হল নিগৃহীতার পরিবার।
মালদহ, ১৮ মার্চ : ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে চূড়ান্ত অসহযোগিতা ও হয়রানির শিকার হলেন নির্যাতিতা। তাঁকে দিনভর বসিয়ে রাখা হল থানায়। তবু অভিযোগ গ্রহণ করা হল না। বাধ্য হয়েই সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হল নিগৃহীতার পরিবার। এই মামলায় ধর্ষণের সঙ্গে সংযুক্ত হল পুলিশ অসহযোগিতার অভিযোগও।
মালদহের কালিয়াচকের ঘটনা। রাজনগর গ্রামের বাসিন্দা এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে পাড়ারই দুই যুবক। অভিযুক্তদের চিনে ফেলে নির্যাতিতা বছর ১৫-র কিশোরী। তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে কালিয়াচক থানায় যায় নির্যাতিতর পরিবার। তাঁদের অভিযোগ, পাড়ার দুই যুবক আসিফ শেখ ও রহিম শেখের দিকে।

গত মঙ্গলবার রাতে পাড়াতেই এক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল কিশোরী। তখনই তাকে তুলে নিয়ে যায় দুই যুবক। নিগৃহীতা কিশোরীর বাবা বাইরে ক্ষেত মজুরের কাজ করেন। তিনি বাড়ি ফিরে শুক্রবার কালিয়াচক থানায় নিয়ে যান মেয়েকে। পুলিশ অভিযোগ না নিয়ে বসিয়ে রাখেন নির্যাতিতাকে। এইভাবে কেটে যায় সারা দিন। বাধ্য হয়েই মেয়েকে নিয়ে ফিরে আসেন বাড়িতে।
এরপর সুবিচারের দাবিতে এবং পুলিশের এই অসহযোগিতার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন কিশোরীর বাবা। মালদহ আদালতে মামলা রুজু করা হয়। এই মামলায় পুলিশের অসহযোগিতার কথাও উল্লেখ করা হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications