ধর্ষণের অভিযোগ তুলতে হুমকি, ময়নাগুড়িতে আগুন লাগানো হল নির্যাতিতার বাড়িতে!
ধর্ষণের পরও মেলেনি রেহাই। এবার অভিযোগ তুলতে প্রথমে চাপ ও পরে তাতে কাজ না হওয়ায় নির্যাতিতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরবঙ্গের ময়নাগুড়িতে।
শিলিগুড়ি, ২৭ জানুয়ারি : ধর্ষণের পরও মেলেনি রেহাই। এবার অভিযোগ তুলতে প্রথমে চাপ ও পরে তাতে কাজ না হওয়ায় নির্যাতিতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরবঙ্গের ময়নাগুড়িতে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির মওয়ামারী গ্রামে। এদিন সকালে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। অভিযুক্ত শ্যামল নামে এক যুবকের পরিবার এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।

এই শ্যামলই গতবছরের নভেম্বরের শুরুতে জাতের শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট দেওয়ার নামে এক অষ্টম শ্রেণির কিশোরী ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনায় আতঙ্কিত ছাত্রী প্রথমে পরিবারকে কিছু না জানালেও পরে সমস্ত ঘটনা জানালে পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়। তখন থেকেই অভিযুক্ত শ্যামল পলাতক।
এই ঘটনার পরে শ্যামলের বাবাকে তুলে নিয়ে আসে পুলিশ। কিছুদিন পরে তিনি জেল থেকে ছাড়া পান। এরপরে এদিন ফের একবার প্রতিহিংসা মেটাতে অভিযুক্ত শ্যামলের মা অঞ্জলী তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিয়োগ করেছেন নির্যাতিতার পরিবার।
এইনিয়ে পুলিশের বক্তব্য, মেয়েটির বাড়িতে আগুন লাগার কি কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ধর্ষণের মামলায় ফেরার শ্যামলের খোঁজেও তল্লাশি জারি রেখেছে পুলিশ।












Click it and Unblock the Notifications