দলের নেত্রীকে ধর্ষণের অভিযোগ উত্তরবঙ্গের বিজেপির যুব নেতার বিরুদ্ধে

দলের নেত্রীকে ধর্ষণের অভিযোগ উত্তরবঙ্গের বিজেপির যুব নেতার বিরুদ্ধে

আবারও বিজেপির যুব নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। দলেরই সদস্যা এক নেত্রীকে ধর্ষনের অভিযোগ উঠলো বিজেপির যুব মোর্চার সাধারন সম্পাদক মিঠু দাসের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ উত্তরবঙ্গের যুব মোর্চার অতি পরিচিত মুখ মিঠু দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি দলের জলপাইগুড়ি জেলার যুব মোর্চার সভানেত্রী।

দলের নেত্রীকে ধর্ষণের অভিযোগ উত্তরবঙ্গের বিজেপির যুব নেতার বিরুদ্ধে


অভিযোগ, ওই নেত্রীকে ঠান্ডা পানীয় খাইয়ে নেশাতুর করে তোলা হয় আর তারপর তাঁকে ধর্ষণ করে মিঠু। এই মর্মে জলপাইগুড়ির টাউন মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই নেত্রী। সেই সঙ্গে তিনি এটাও অভিযোগ করেছেন, বিজেপি যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক মিঠু দাস এভাবে পানীয়ের সঙ্গে নেশার সামগ্রী মিশিয়ে দলেরই বহু মহিলাকেই ধর্ষণ করেছেন।

ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, বারবার দলীয় নেতৃত্বকে ধর্ষণের অভিযোগ জানালেও কেউ কোনও ব্যবস্থাই নেয়নি মিঠুর বিরুদ্ধে। কারণ মিঠু দিলীপ ঘনিষ্ঠ। তাই তাঁর অভিযোগকে কেউ আমলই দেয়নি। তাই বাধ্য হয়ে মিঠুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

জানা গিয়েছে, ধর্ষণের অভিযোগ সামনে আসার পর থেকেই ওই বিজেপির যুব নেতা কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধর্ষণের ওই অভিযোগ হাতে আসতেই শামুকতলা থানার পুলিশ ভাটিবাড়িতে ওই বিজেপি নেতার বাড়িতে হানা দেয়। তবে মিঠুকে পাওয়া যায়নি। পরিবর্তে তার স্ত্রী এবং মায়ের সঙ্গে কথা বলে পুলিশ। স্বাভাবিকভাবেই এমন ঘটনা সামনে আসায় অস্বস্তিতে গেরুয়া শিবির।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মঞ্চে ভীষন ভাবেই দেখা যায় তাকে। গত কয়েকদিন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁর সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও দেখা গিয়েছে তাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+