টিকিট নিয়ে তুলকালাম, শিয়ালদহ দক্ষিণে রেল অবরোধ উঠল সাড়ে চার ঘণ্টায়
কলকাতা, ১৯ সেপ্টেম্বর : সাড়ে চার ঘণ্টা পর উঠল শিয়ালদহ-ডায়মণ্ডহারবার শাখার রেল অবরোধ। ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে যায়। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। স্কুল-কলেজ-অফিস যাত্রীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি। অনেক যাত্রীকেই ফিরতে হয় গন্তব্য না গিয়েই।
সোমবার সকালে টিকিট নিয়ে দুই যাত্রীর বচসাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে শিয়ালদহ-ডায়মণ্ড হারবার শাখার নেতড়া স্টেশন। এই স্টেশনে টিকিট নিয়ে বচসায় জড়িয়ে পড়েন দুই ব্যক্তি। ক্রমে এই বচসাই হাতাহাতির রূপ নেয়। তাপর শুরু হয় দফায় দফায় বিক্ষোভ। শুরু হয় রেল অবরোধ। বিপর্যস্ত হয় ওই শাখার ট্রেন চলাচল।

দিনের শুরুতে ব্যস্ত সময়ে ট্রেন অবরোধের ফলে বিপাকে পড়েন অফিস যাত্রীরা। ঘটনাস্থলে আসে আরপিএফ ও জিআরপি-র বিশাল বাহিনী। তাঁরা অবরোধ তোলার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেল কর্তারাও ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু কোনওভাবে বুঝিয়েই শান্ত করা যায়নি যাত্রীদের।
পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, সাড়ে চার ঘণ্টার পর অবরোধ ওঠে। তারপরই স্বাভাবিক হতে শুরু করে ট্রেন চলাচল।












Click it and Unblock the Notifications