Vande Bharat Express: বাংলার উপর দিয়ে ছুটবে নয়া একটি বন্দে ভারত এক্সপ্রেস! আরও সহজ ট্রেনযাত্রা
Vande Bharat Express: বেঙ্গালুরু ট্রেন ধরতে এবার হাওড়া আসতে হবে না উত্তরবঙ্গের মানুষকে! মালদহ থেকে নয়া অমৃত ভারত এক্সপ্রেসের (Amrit Bharat Express) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা চলবে বেঙ্গালুরু পর্যন্ত। অত্যাধুনিক প্রযুক্তির এই পুশ-পুল ট্রেনের মাধ্যমে ৩৮ঘণ্টার মধ্যে বর্ধমান থেকে বেঙ্গালুরু পৌঁছনো যাবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
নয়া এই ট্রেনের মাধ্যমে উপকৃত হবেন উত্তরবঙ্গের মানুষ। আর এর মধ্যেই আরও একটি বড় খবর। রইল বন্দে ভারত (Vande Bharat Express) নিয়ে আপডেট।

- Vande Bharat Express: ছুটবে বাংলার উপর দিয়ে
আরও একটি বন্দে ভারত বাংলার উপর দিয়ে ছুটতে পারে। লোকসভা নির্বাচনের আগে আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত (Vande Bharat Express) চালানোর কথা রয়েছে। আর সেমতোই এগোচ্ছে রেলমন্ত্রক। আর সেই তালিকায় যুক্ত হতে পারে বাংলার নামও। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই রাঁচি-বেনারস রুটে বন্দে ভারত চালানো নিয়ে কথা চলছে। এমনকি এই বিষয়ে রেলবোর্ডের তরফে প্রাথমিক সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে বলে ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
- Vande Bharat Express: বারাণসী যাওয়া আরও সোজা
শুধু তাই নয়, প্রকাশিত খবর অনুযায়ী, জানুয়ারি মাসের শেষে নয়া এই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালের মাধ্যমে নয়া এই ট্রেনের উদ্বোধন করবেন তিনি। যা খবর, বোকারো, হাজিরাবাগ, কোডার্মা কিংবা বাংলার কোনও একটি স্টেশনের উপর দিয়ে ছুটতে পারে দেশের প্রথম সেমি বুলেট ট্রেন এক্সপ্রেসটি। এই বিষয়ে সমীক্ষার কাজ শেষ মুহূর্তে রয়েছে বলেও জানা যাচ্ছে। এই রুটে বন্দে ভারত ট্রেন চালু হলে বারাণসী যাওয়া আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।
- Vande Bharat Express: বাংলা পেয়েছে অমৃত ভারত এক্সপ্রেস
ইতিমধ্যে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেয়েছে বাংলা। চলছে হাওড়া-পুরী, হাওড়া-এনজেপি, হাওড়া-রাঁচি, হাওড়া-পাটনা এবং এনজেপি এবং গুয়াহাটির মধ্যেও চলছে একটি সেমি বুলেট। সম্প্রতি নয়া ট্রেনের তালিকায় যুক্ত হয়েছে অমৃত ভারত এক্সপ্রেসটি (Amrit Bharat Express)। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি প্রতি রবিবার সকাল ৮টা ৫০মিনিটে মালদহ স্টেশন থেকে ছেড়ে আসবে। বর্ধমানে পৌঁছবে দুপুর ১টা ২০মিনিটে। এছাড়াও আরও কয়েকটি স্টেশনেও স্টপেজ দেবে দেশের প্রথম বন্দে সাধারণ এক্সপ্রেসটি।












Click it and Unblock the Notifications