কেন্দ্রের পাঠানো চালে ভেজাল মেশানোর অভিযোগ! সিবিআই তদন্তের দাবি বিজেপি সাংসদের
রাজ্যে কেন্দ্রের পাঠানো চালে ভেজাল মেশানোর অভিযোগ নিয়ে সরব হলেন রানাঘাটের্ বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এব্যাপারে তিনি সিবিআই তদন্তেরও দাবি করেছেন।
রাজ্যে কেন্দ্রের পাঠানো চালে ভেজাল মেশানোর অভিযোগ নিয়ে সরব হলেন রানাঘাটের্ বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এব্যাপারে তিনি সিবিআই তদন্তেরও দাবি করেছেন। বিষয়টি নিয়ে সরকারি স্তরে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি।

সরকারি চালে ভেজাল মেশানোর অভিযোগ
বিজেপি সাংসদের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে চোরাপথে সরকারি চাল কেনা হচ্ছে। এরপর তার সঙ্গে ভেজাল, কাঁকর মিশিয়ে তা ফের ঘুর পথে সরকারকে বিক্রি করে দেওয়া হচ্ছে। যা পৌঁছে যাচ্ছে রেশন দোকানে।

নিম্নমানের চাল পেয়ে বিক্ষোভ
এদিনে রেশনে নিম্নমানের চাল পেয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন। এই ভেজাল মেশানোর পিছনে সরকারি দুর্নীতি জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। রেশনে যা চলছে তাকে কেলেঙ্কারি বলেও অভিহিত করেছেন তিনি।

সিবিআই তদন্তের দাবি
হুঁশিয়ারি দিয়ে বিজেপি সাংসদ বলেছেন, তিনি বিষয়টি নিয়ে আদালতে যাবে। সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করবেন।

হবিবপুরের রাইস মিল নিয়ে অভিযোগ
বিজেপি সাংসদ রানাঘাটের হবিবপুরের একটি রাইস মিলের কথা উল্লেখ করেছেন। কিছুদিন আগে যা নিয় শোরগোল পড়ে গিয়েছিল। সেই সময় টুইট করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এব্যাপার তাঁর অভিযোগ ওই রাইস মিল কর্তৃপক্ষ বাইরে থেকে এফসিআই-এর চাল কিনে লরি ভর্তি করে রাইস মিলে ঢুকিয়েছে। দুটি ফলস চালান দেখিয়ে বলছে ওই চাল কেনা হয়েছে। তাঁর অভিযোগ ভেজাল মেশানোর জন্য চাল রাইস মিলে ঢোকানো হয়েছিল।
যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন এবং রাইস মিলের মালিক। রাইস মিলের মালিক পুলিশের কাছে সাংসদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাংসদের বিরুদ্ধে অভিযোগ, লকডাউনের মধ্যে বেআইনিভাবে তাঁর মিলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications